সৌদি আরব কাঁচা তেল সরবরাহের জন্য ভারতকে কেন্দ্র বানানো নিয়ে পরিকল্পনা করছে। বিশ্বের সবথেকে বড় তেল রপ্তানির দেশ সৌদি আরব এখন ভারতে পেট্রোলিয়াম প্রডাক্টস এর ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং ক্ষেত্রে বিনিয়োগ করবে। সৌদি আরবের বিদেশ মন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবের এর অনুসারে, তাদের দেশ স্টোরেজ সুবিধা এবং রিফাইনারি আরও ভালো করতে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে।

সৌদি আরবের বিদেশ মন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবের এও বলেছেন যে, ওনার দেশ ভারতের তেলের চাহিদা পূরণ করার জন্য প্রতিবদ্ধ। আর আরও বেশি পরিমাণে কাঁচা তেল পাঠানোর জন্য প্রস্তুত। আপনাদের জানিয়ে রাখি, সৌদির সাথে পাকিস্তানের সম্পর্ক বেশ ভালো, কিন্তু এর পরেও সৌদি আরব পাকিস্তানকে ছেড়ে ভারতে বিনিয়োগ করতে চাইছে।

আল জুবের বলেন, ‘ আমরা ভারতে কাঁচা তেল সরবরাহের কেন্দ্র বানানোর ব্যাপারে চিন্তা ভাবনা করছি। আমরা সেখানে স্টোরেজ সুবিধা বানানোর কথাও ভাবছি। আমরা রিফাইনারি, ডিস্ট্রিবিউশন আর মার্কেটিং সেক্টর নিয়েও চিন্তা ভাবনা করছি।” উনি বলেন, ‘আমরা এই ধরনের পরিকাঠামোতে বিনিয়োগ করছি, যা ভারতকে পেট্রোলিয়াম পণ্য আমদানি ও রপ্তানি করতে সক্ষম করবে।”
কিছুদিন আগেই সৌদি আরব ঘোষণা করেছিল যে, বিশ্বের সবথেকে বড় তেল রপ্তানি কোম্পানি Saudi Aramco মহারাষ্ট্রে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে যৌথ উদ্যোগের অধীনে রিফাইনারি প্রকল্পের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা হবে। এটা বিশ্বের সবথেকে বড় রিফাইনারি হবে, যা একবারেই সম্পূর্ণ নির্মিত হবে।
আল জুবের বলেন, ‘ আমরা ৪৪ বিলিয়ন ডলারের অংশীদারিত্বের সাথে ভারতে বৃহত্তম রিফাইনারি কমপ্লেক্স নির্মাণ করছি।” উনি বলেন, ‘আমরা ভারতকে ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং স্থিতিশীল এবং সুযোগ সহ একটি দেশ হিসাবে দেখছি। আর এই জন্যই আমরা ভারতের সাথে আরও ভালো সম্পর্ক করতে চাইছি”
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2EwsVr0
Bengali News