-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পাকিস্থানের দাদাগিরি বন্ধ! পাকিস্থানকে বাইপাস করে নতুন রুটে ভারতকে মাল পাঠাল আফগানিস্তান।

- February 25, 2019

এবার আন্তর্জাতিক ক্ষেত্রে আফগানিস্তানের সাথে ব্যাবসার জন্য পাকিস্থানি রুটের প্রয়োজন পড়বে না। অর্থাৎ এতদিন পাকিস্থান আফগানিস্তানের উপর যে দাদাগিরি করতো তা সম্পূর্ণ বন্ধ। আফগানিস্তান ইরানের চা বাহার পোর্ট থেকে এই প্রথমবার ৫৭০ টন প্রোডাক্ট ভারতের উদ্যেশে পাঠিয়ে দিয়েছে। এর মাধ্যমে আফগানিস্তান পাকিস্থানকে একটা বড় কূটনৈতিক বার্তা প্রেরণ করেছে। আফগানিস্তান যে প্রোডাক্ট পাঠিয়েছে তা কয়েকদিনের মধ্যেই মুম্বাইতে চলে আসবে।বিগত রবিবার দিন আফগানিস্তানের রাষ্ট্রপতি আসরাফ গানি নিরম্রোজ প্রান্তের জারঙ শহর থেকে ২৩ টি ট্রাকের কাফেলা রওনা করেছেন।

আফগানিস্তান থেকে কার্পেট,শুকনো ফল, কার্পাস তুলা সহ ৫৭০ টন মাল ভারতের উদ্যেশে রওনা করা হয়েছে। এতদিন আফগানিস্তান থেকে ভারতে যে মাল আসতো তাকে বাধা দেওয়ার জন্য পাকিস্থানিরা নানা রকম কর্মকান্ড করতো। আগের বছর আফগানিস্তান থেকে আসা মালকে পাকিস্থান দাদাগিরি করে আটকে দিয়েছিল।

এরপর ভারত বাধ্য হয়ে আকাশ পথে আফগানিস্তান থেকে মাল আমদানি করেছিল। ভারত সড়ক পথে পাকিস্থানের রুট হয়ে আফগানিস্তান থেকে মাল আমদানি করলে তাতে পাকিস্থানেরই লাভ হতো। কিন্তু উন্মাদী পাকিস্থানীদের একটাই উদ্যেশে ছিল যে কিভাবে ভারতের ক্ষতি করে যায়। আর এই উদ্যেশেই ভারতে আসা মালকে আটক করে বাণিজ্যে বাধা প্রদান করতো।

এতদিন পর্যন্ত এই পণ্য পাঞ্জাবের আটারি বর্ডারের মাধ্যম ভারত আনা হতো। এর জন্য আফগানিস্তানকে পাকিস্থানের অনুমতি নিতে হতো একই সাথে ট্যাক্স প্রদান করতে হতো। শুধু এই নয়, বর্ডার থেকে পণ্যদ্রব্য আফগানিস্তানের ট্রাকের মাধ্যমে আসতে দিত না পাকিস্থানের। পাকিস্থানের সেই মাল নিজের ট্রাকে ভর্তি করে ভারতে পাঠাতো। পাকিস্থান দাবি করতো যে সুরক্ষার দিকে খেয়াল রেখে এই কাজ করা হচ্ছে, কিন্তু আসল পাকিস্থানের আসল লক্ষ হতো কিছু প্রোডাক্ট নষ্ট করে দেওয়া, পণ্যসামগ্রী চুরি করে নেওয়া।

তবে এবার থেকে পাকিস্থানের দাদাগিরি সম্পূর্নরূপে বন্ধ। ইরানের চা বাহার পোর্ট ভারত সরকারের হাতে যা সুপরিকল্পিত ভাবে ব্যাবহার করার কাজ শুরু হয়ে গেছে। কূটনৈতিক ভাবে পাকিস্থানকে ছিন্ন-বিচ্ছিন্ন করার কাজ শুরু, যাতে ভারতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছে আফগানিস্তান।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2GZKUrk
Bengali News
 

Start typing and press Enter to search