-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

আমেরিকার বার্তা- আত্মরক্ষার পুরো অধিকার আছে ভারতের, সবসময় পাশে আছি আমরা

- February 15, 2019

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় হওয়া সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলা নিয়ে আমেরিকার রাষ্ট্রীয় উপদেষ্টা জন বোল্টন সমবেদনা ব্যাক্ত করেন। উনি ভারতীয় এনএসএ অজিত ডোভালের সাথে এই বিষয়ে ফোন করে কথা বলেন। আর তিনি ডোভালকে জানিয়ে দেন যে, জঙ্গি মোকাবিলায় আমেরিকা সর্বদা ভারতের পাশে আছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বোল্টন শুক্রবার সকালে এনএসএ অজিত ডোভালের সাথে ফোনে কথাবার্তা বলেন। সেই সময় উনি জঙ্গি হামলায় শহীদ হওয়া সিআরপিএফ এর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। আর তিনি জঙ্গি মোকাবিলায় ভারতের পাশে থাকার এবং এই ঘটনার দোষীদের উচিৎ শিক্ষা দেওয়ার আশ্বাস দেন।

বোল্টন সংবাদ সংস্থা পিটিআই কে জানান, ‘ভারতের রাষ্ট্রীয় উপদেষ্টা অজিত ডোভালের সাথে শুক্রবার দুই বার কথা হয়েছে আমার। আমি ডোভালকে জানিয়েছে ভারতের আত্মরক্ষা অধিকারের সমর্থন করি আমরা।” উনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের মোকাবিলায় আমাদের সিদ্ধান্ত স্পষ্ট। আমরা পাকিস্তানের সাথেও কথা বলছি, পুলওয়ামা জঙ্গি হামলার অপরাধী আর সমর্থকদের কড়া শাস্তি হবেই”

জম্মু কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলায় ৪৪ জন জওয়ান শহীদ হন। পুলওয়ামায় এই জঙ্গি হামলার পর আমেরিকা ট্র্যাভেল এডভাইজারি জারি করেছে। ওই এডভাইজারি তে বলা হয়েছে, সন্ত্রাসবাদের কারণে আমেরিকার নাগরিকেরা যেন পাকিস্তানে না যায়।

এর আগে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানকে সমস্ত রকম জঙ্গি সংগঠনকে আশ্রয় দেওয়া তৎকাল বন্ধ করার হুঁশিয়ারি জারি করেছিল। ট্রাম্পের প্রেস সচিব সারা স্যান্ডার্স একটি বয়ান জারি করে বলেন, ‘আমেরিকা পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে, তাঁরা যেন তাঁদের মাটিতে সমস্ত রকম সন্ত্রাসবাদী সংগঠনকে আশ্রয় দেওয়া বন্ধ করে। কারণ তাঁদের লক্ষ্যই হল হিংসা আর সন্ত্রাসের বীজ বপন করা”



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SVSdGZ
Bengali News
 

Start typing and press Enter to search