-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদীর সেই পাঁচটি কড়া বার্তা, যার পরেই বেড়ে গেলো পাকিস্তানের হৃদস্পন্দন

- February 15, 2019

পুলওয়ামায় সিআরপিএফ এর কনভয়ে জঙ্গি হামলার পর গোটা দেশবাসী ক্ষুব্ধ। আর তারই মধ্যে প্রধানমন্ত্রী ঘোষণা করেন যে, তিনি ভারতীয় জওয়ানদের বদলা নেওয়ার জন্য সম্পূর্ণ দ্বায়িত্ব দিয়ে দিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা হামলা করে চরম ভুল করেছে, তাঁদের এর মূল্য চোকাতে হবে। প্রধানমন্ত্রীর এই বয়ানের পরেই পাকিস্তানে গলা শুকিয়ে যায়। দেখে নিন প্রধানমন্ত্রীর সেই পাঁচটি কথা যার ফলে বেড়ে গেলো পাকিস্তানের হৃদস্পন্দন…

আমি জঙ্গি সংগঠন আর তাঁদের পৃষ্ঠপোষকদের বলে দিতে চাই যে, তাঁরা অনেক বড় ভুল করেছে। আমি দেশবাসীকে আশ্বাস দিচ্ছে যে, এই হামলার পিছনে যারা আছে, এই হামলায় যারা দোষী, তাঁদের এই কর্মের সাজা অবশ্যই ভোগ করতে হবে।

এই সময় চরম আর্থিক সঙ্কটে থাকা আমাদের প্রতিবেশী দেশ এটা ভাবছে যে এরকম নাশকতা চালিয়ে ভারতকে ধ্বংস করা যাবে। ওদের এই আশা আমরা পূরণ হতে দেবো না। ১৩০ কোটি ভারতীয় এরকম সব ষড়যন্ত্র আর এরকম সব হামলার মোক্ষম জবাব দেবে।

গোটা বিশ্ব আমাদের প্রতিবেশী দেশকে একঘরে করে দিয়েছে। আর এরপর ওরা যদি ভাবে এরকম ঘৃণ্য কাজ করে, এরকম ষড়যন্ত্র করে আমাদের দেশে অস্থিরতার সৃষ্টি করে ওরা সফল হবে। তাহলে সেটা তাঁদের সবথেকে বড় ভুল হবে।

পুলওয়ামা হামলার পর এখন পরিস্থিতি দুঃখের আর আক্রোশের। এরকম হামলার বিরুদ্ধে দেশ দাঁতে দাঁত চেপে মোকাবিলা করবে, দেশ চুপ থাকবে না। আমাদের দেশের যেই বীর পুত্রেরা নিজের জীবন বলিদান করেছেন। তাঁদের স্বপ্ন পূরণ করার জন্য আমি নিজের জীবনের প্রতিটি মুহূর্ত বলিদান করব।

এই হামলার ফলে দেশে প্রচুর আক্রোশ এর জন্ম নিয়েছে, আর সবার রক্ত টগবগ করে ফুটছে আমি সব জানি আর বুঝতে পারছি। এই সময় দেশবাসীর আশা আর কিছু করে দেখানোর ভাবনার কথাও জানি আমি। আমরা সেনাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছি। আমরা আমাদের সেনার বীরত্বের উপর পুরো ভরসা করি।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2tp1KI8
Bengali News
 

Start typing and press Enter to search