পুলবামায় আতঙ্কবাদী হামলার পর আজ দেশের স্বরাষ্ট্রমন্ত্রণালয় শ্রীনগরে নিযুক্ত আধাসামরিক বাহিনীর নিরাপত্তা নিয়ে বড় সিধান্ত নিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী এবার বিএসএফ, আসাম রাইফেল, সিআরপিএফ ও অন্যান্য সামরিক বাহিনীকে কাশ্মীর ঘাঁটিতে নিযুক্ত করার জন্য বায়ু পথে নিয়ে যাওয়া হবে। সৈনিকদের সুরক্ষাকে নজর রেখে এবার সমস্থ সৈনিককে বিমানের মাধ্যমে কাশ্মীর ঘাঁটি নিয়ে যাওয়া হবে। সমস্থ অর্ধসৈনিক বলের জন্য জারি এই আদেশ আজ অর্থাৎ ২১ ফেব্রুয়ারি থেকে লাগু হলো।
মঙ্গলবার দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জম্মুকাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে সমীক্ষা করেন। একই সাথে উনি এই বিষয়ে সুরক্ষা উপদেষ্টা অজিত দোভালের সাথে কথা বলেন। যারপর এই সিধান্ত নেওয়া হয়েছে। আজ আদেশ জারি করা হয়েছে যে কাশ্মীর ঘাঁটিতে যাওয়ার জন্য বায়ু পথের ব্যাবহার করা হবে। সরকার এর জন্য যে নোটিশ জারি করেছে তার ছবি নীচে দেওয়া হলো।

জানিয়ে দি, পুলবামা হামলার পর থেকে দেশ প্রচণ্ড উত্তপ্ত হয়ে রয়েছে এবং চারিদিক থেকে বদলার জন্য আওয়াজ উঠছে। একইসাথে সরকার যেন জওয়ানদের সুরক্ষা সুনিশ্চিত করে তার জন্যেও চাপ সৃষ্টি হয়েছে। সরকার জনগণের দাবিকে স্বীকার করেই জওয়ানদের জন্য এই বিশেষ সিধান্ত নিয়েছে।

সরকার পাকিস্থানের উপর কার্যবাহীও শুরু করে দিয়েছে। এখন শুধুমাত্র আর্থিক কার্যবাহী শুরু হয়েছে, সঠিক সময়ে সামরিক কার্যবাহী শুরু করাও হবে বলে মনে করা হচ্ছে। ভারত সরকার পাকিস্থান থেকে আসা মালের উপর ২০০% ট্যাক্স লাগিয়ে দিয়েছে যার দরুন পাকিস্থানে ব্যাবসায়ীদের মধ্যে আর্থিক মহামারি সৃষ্টি হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Xh5ida
Bengali News