বিগত কয়েক বছর ধরে পাকিস্তান আর্থিক সঙ্কটে ভুগছে। যখন যেখানে সুযোগ পাচ্ছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেখানেই ভিক্ষার ঝুলি নিয়ে ভিক্ষা করতে দৌড়াচ্ছে। পাকিস্তান এতটাই আর্থিক সঙ্কটে ভুগছে যে, বিদেশ থেকে ঋণ চেয়ে চেয়ে দেশ চালাচ্ছে। এক বছরেরও কম সময়ে পাকিস্তান বিদেশ থেকে পাঁচ বার মোটা অঙ্কের ঋণ নিয়ে ফেলেছে।
আর চীন সেটার চরম সুবিধা নিচ্ছে। আজকাল পাকিস্তান চীনকে দুটো জিনিষ খুব বিক্রি করছে। এই দুটো জিনিষের নাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। একটা হল মরা মুরগীর পা, আরেকটা হল গাধা। এখন আপনি ভাবতেই পারেন যে, এই দুটো জিনিষ বিক্রি করে পাকিস্তান কি পাচ্ছে? কিন্তু আপনি ভুল ভাবছেন। পাকিস্তান এগুলো বেচেও কোটি কোটি কামিয়ে নিচ্ছে।

মুরগীর পা এমনই এক জিনিষ, যেটা মানুষ খুব একটা বেশি খাননা। মুরগীর পা আমাদের দেশে গরীবদের ফ্রিতে দিয়ে দেওয়া হয়। নাহলে সেটাকে ফেলে দেওয়া হয়। কিন্তু বিগত কয়েকদিন ধরে ইসলামাবাদ থেকে করাচী আর পেশওয়ার পর্যন্ত প্রতিটি শহরেই মুরগীর পাঞ্জা (পা) জমা করছে পাকিস্তান।

পাকিস্তানের প্রথম সারির পত্রিকা ডন এর অনুসারে রোজ প্রায় ১৩০০০ কেজি মুরগীর পা জমা করছে পাকিস্তান। তারপর সেই পা গুলোকে ইসলামাবাদ এর একটি ফ্যাক্টারিতে প্রসেস করা হয়। আর সেখান থেকে চীনে পাঠানো হয়। চীনে এই মুরগীর পা দিয়ে প্রচুর রকমের খাবার তৈরি হচ্ছে।
আর তারপর পাকিস্তান চীনের সাথে বন্ধুত্ব রাখার জন্য গাধার সাপ্লাই ও করে। এর ফলেও পাকিস্তান বেশ ভালো কামিয়ে নিচ্ছে। গাধার জন্মে পাকিস্তান বিশ্বের তৃতীয় বৃহৎ দেশ। আর্থিক সঙ্কটে পরা পাকিস্তানকে এবার তাঁদের দেশের গাধাই বাঁচাচ্ছে।
পাকিস্তানে গাধার সংখ্যা কম করার জন্য ইমরান সরকার চীনকে গাধা বেচছে। মিডিয়া রিপোর্টস অনুযায়ী চীন পাকিস্তানের থেকে পাঁচ হাজার গাধা কেনার চুক্তি করেছে। চীনে গাধার অনেক ব্যাবহার করা হয়। চীনে গাধাকে মাল টানা ছাড়াও ওষুধ বানানোর কাজে ব্যাবহৃত করা হয়।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2SNJ589
Bengali News