-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ব্রেকিং খবরঃ জম্মু কাশ্মীরে ১০০ কোম্পানির আধা সামরিক বাহিনীর সাথে মোতায়েন করা হয়েছে বোফর্স আর ভারি আর্টিলারি গান

- February 24, 2019

পুলওয়ামা হামলার পর জম্মু কাশ্মীরে ১০০ কোম্পানির সেনা পাঠানো হয়, আর তারপর বোফোর্স এবং ভারি আর্টিলারি ও মোতায়েন করা হয়েছে। সেনার অনুসারে এটি শুধু মাত্র সতর্কতার জন্য করা হচ্ছে। এত ভারি মাত্রায় সেনা আর অস্ত্র মোতায়েন করার পর পাকিস্তান আতঙ্কে ভুগছে যে, এবার মনে কিছু করতে চলেছে ভারত। যদিও জম্মু কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক স্থানীয়দের আশ্বাস দিয়েছে যে, সেরকম কিছু হবে না। এটা শুধু মাত্র সুরক্ষার জন্য।

জম্মু কাশ্মীরের রাজ্যপাল জম্মু কাশ্মীরের মানুষদের কাছে আবেদন করে বলেছেন, গুজবে কান দেবেন না আর শান্তি বজায় রাখুন। রাজ্যপাল রবিবার বলেছেন, গুজবের জন্য মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আর এই কারণে জম্মু কাশ্মীরের মানুষের জীবন প্রভাবিত হচ্ছে।

জম্মু কাশ্মীরের লিবারেশন ফ্রন্ট এর প্রধান ইয়াসিন মালিম আর জামাত এ ইস্লামি এর অনেক নেতা আর কর্মীদের গ্রেফতার করার পর উপতক্যায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনুচ্ছেদ ৩৫ এ নিয়ে আগামী ২৬শে ফেব্রুয়ারি শুনানি হতে চলেছে, আর এই জন্যই হুরিয়ত নেতাদের গ্রেফতার করা হয়েছে।

আর এর জন্য উপতক্যায় আধা সামরিক বাহিনীকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রক আধা সেনার ১০০ কোম্পানিকে জম্মু কাশ্মীরে পাঠিয়েছে। তাঁদের মধ্যে সিআরপিএফ এর ৩৫, বিএসএফ এর ৩৫, এসএসবি এর ১০ আর আইটিবিপি এর ১০ কোম্পানি আছে। সংবিধান এর অনুচ্ছেদ ৩৫-এ এর শুনানির আগে ১৫০ এর থেকে বেশি হুরিয়ত নেতা এবং কর্মীদের গ্রেফতার করা হয়েছে। জামাত-এ-ইসলামি জম্মু আর কাশ্মীরের প্রধান আবদুল হামিদ ফৈয়াজ কেও গ্রেফতার করা হয়েছে।

জম্মু আর কাশ্মীরের মূল আধিবাসীদের বিশেষ অধিকার প্রদান করা অনুচ্ছেদ ৩৫-এ নিয়ে সোমবার শীর্ষ আদলতে শুনানির সম্ভাবনা আছে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U5vLIN
Bengali News
 

Start typing and press Enter to search