পুলাবামা হামলার ঘটনা নিয়ে পুরো দেশ উত্তপ্ত হয়ে রয়েছে। একসুরে সমস্ত দেশবাসী বদলার জন্য আওয়াজ তুলেছে।রাস্তা ঘাট থেকে সোশ্যাল মিডিয়া সমস্থ জায়গায় প্রতিবাদের ছবি লক্ষ করা যাচ্ছে।রাস্তার রাস্তায় বলিদানি সেনা জওয়ানদের জন্য মোমবাতি মিছিল হওয়ার সাথে সাথে পাকিস্থানের পতাকা পড়ানোর কাজও চলছে। দেশের মানুষ আর-পারের লড়াই চাইছে।
যদিও প্রধানমন্ত্রী মোদী সেনার হাত খুলে দেওয়া পর থেকে কাশ্মীরে অপারেশন শুরু হয়ে গিয়েছে। বেশকিছু জঙ্গিকে জান্নাতে রওনা করে দেওয়া হয়েছে। এলাকায় কারফু লাগু থাকায় মিডিয়া অবধি কোনো খবর পৌঁছাচ্ছে না। তবে কাশ্মীরের সম্পূর্ণ খবর দেশের মানুষের কাছে এসে না পৌঁছালেও একটা বড় খবর সামনে এসেছে যা সকলকে খুশি করে দিয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, পাকিস্থানের বিদেশমন্ত্রকের ওয়েবসাইট হ্যাক করে নেওয়া হয়েছে।

ভারতীয় হ্যাকাররা পাকিস্থান সরকারের এই ওয়েবসাইট হ্যাক করে নিয়েছে। ভারতে বসে বসেই পাকিস্থানের ওয়েবসাইটে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে দিয়েছে ভারতের হ্যাকাররা। শুধু হ্যাক নয়, হ্যাক করার পর ওয়েবসাইট থেকে সেখানে থেকে পাকিস্থানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবিও উড়িয়ে দেওয়া হয়েছে। ওয়েবসাইট থেকে ইমরান খানের পুরো প্রোফাইল ডিলেট করে দেওয়া হয়েছে।

পরিস্থিতি এমন যে বেশ কিছু দেশ থেকে ওয়েবসাইটে খোলা পর্যন্ত যাচ্ছে না। পাকিস্থানের দাবি, পরশু থেকে ভারতের হ্যাকাররা তাদের ওয়েবসাইটকে আক্রমন করছে এবং কাল রাতে হ্যাক করে নিয়েছে।ঘটনা নিয়ে পাকিস্থানের মিডিয়ার মধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। অন্যদিকে ভারতীয় হ্যাকরদের এই কাজে খুশি প্রকাশ করেছে ভারতের সাধারণ মানুষ। বহু ভারতীয় যুবক এই কাজের প্রশংসা করে বলেছে এবার ওদের ওয়েবসাইটে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে জাতীয় সংগীত চালিয়ে দেওয়া হোক
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Ee7Q4u
Bengali News