জম্মু কাশ্মীরে সেনার উপর IED আর গুলি দিয়ে হামলার খবর আসছে। পুলওয়ামার অবন্তিপুরা এর গোরিপোটা এলাকায় সিআরপিএফ এর কনভয়ের উপর পাক জঙ্গিরা IED হামলা করেছে। পাওয়া তথ্য অনুযায়ী এই হামলায় কমপক্ষে ২৬ জওয়ান শহীদ হয়েছেন। জঙ্গি সংগঠন জইশ এ মোহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। উরির পর এই হামলায় সবথেকে বড় হামলা।

শোনা যাচ্ছে সিআরপিএফ এর কনভয়ে সত্তর এর বেশি গাড়ি ছিল, যার মধ্যে ২৫০০ এর বেশি জওয়ান ছিল। পাওয়া তথ্য অনুযায়ী, জঙ্গিরা প্রথমে সেনার একটি গাড়িকে নিশানা করে। তারপর চরম গুলি বর্ষণ করে। এমনও খবর আসছে যে জঙ্গিরা IED এর সাথে গ্রেনেড দিয়েও হামলা চালিয়েছিল। যদিও এটার এখনো আধিকারিক মন্তব্য আসেনি। আহত জওয়ানদের কাছের হাসপাতালে পাঠানো হয়েছে।
উরির পর এটাই এখনো পর্যন্ত সবথেকে বড় হামলা। পাওয়া তথ্য অনুযায়ী এক সপ্তাহ আগে ৯ই ফেব্রুয়ারি গোয়েন্দা সংস্থা গুলো সংসদে হামলার মাস্টার মাইন্ড আফজল গুরু আর জেকেএলএফ এর প্রধান মোহম্মদ মকবুল ভট এর মৃত্যুর বার্ষিকী পালন নিয়ে অ্যালার্ট জারি করেছিল।
সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল যে, জঙ্গিরা হামলার ছক কষছে। গোয়েন্দা সংস্থা গুলো জানিয়েছিল যে, জঙ্গিরা সেনার কনভয় আর তাঁদের আসা যাওয়ার রাস্তায় IED হামলা করতে পারে।
এই হামলার পর জম্মু কাশ্মীর হাইওয়েতে ট্র্যাফিক আটকে দেওয়া হয়েছে, সেনারা সার্চ অপারেশন চাআচ্ছে। আরক অবন্তিপুরা, পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগাঁম আর শ্রীনগর জেলায় হাই অ্যালার্ট জারি করে হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Sv5jvo
Bengali News