জম্মু কাশ্মীরের পুলওয়ামা এর অবন্তিপোরার গোরিপোরা এলাকায় সেনার কনভয়ে জৈশ এর জঙ্গিরা কাপুরুষের মত হামলা চালায়। ওই হামলায় সিআরপিএফ এর ২৭ জওয়ান শহীদ হন আর ৪৫ জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জঙ্গি সংগঠন জৈশ এ মোহম্মদ এই হামলার দায় স্বীকার করেছে। এই হামলা সিআরপিএফ এর জওয়ানদের কনভয়ে হয়েছিল, যেখানে ২৫০০ এর উপরে জওয়ান ছিল।

জঙ্গিরা এই হামলায় জওয়ানদের দুটি বাহনকে নিশানা বানিয়েছিল। এই হামলা পাকিস্তানের করাচিতে ৫ই ফেব্রুয়ারি জৈশ এ মোহম্মদ এর র্যালির পরে হল। ওই র্যালিতে ভারতে নাশকতা চালানোর জন্য জঙ্গিরা ৭টি দল পাঠায়। আপনাদের জানিয়ে রাখি পাকিস্তানের করাচি তে ৫ই ফেব্রুয়ারি জৈশ এ মোহম্মদ এর র্যালিতে মৌলানা মসুদ আজহার এর ছোট ভাই আর জৈশ এর কম্যান্ডার মৌলানা আবদুল রাউফ অসগর ভারতের বিভিন্ন এলাকায় নাশকতা চালানোর ঘোষণা করেছিল।

ওই র্যালিতে অসগর বলেছিল, আগামী বছর আবারও কাশ্মীর সলিডারিটি দিবস পালন করবে, যার ফলে দিল্লিও কেঁপে উঠবে। সুত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, ওই র্যালি থেকে জৈশ এর ফিদাইনের ৭টি দল ভারতের বিভিন্ন শহরে পাঠানো হয়েছিল। গোয়েন্দা সংস্থা গুলো এই নিয়ে অ্যালার্ট ও জারি করেছিল।

গত বছরের ডিসেম্বর মাসে জৈশ এর টপ ট্রেনার আবদুল রাশিদ গাজি জম্মু কাশ্মীরে ঢুকতে সক্ষ্ম হয়েছিল। জৈশ এর কম্যান্ডার গাজি আফিগানিস্তানের তালিবান গোষ্ঠীতেও যুক্ত ছিল। তাছাড়াও সে পিওকে তে জৈশ এর ট্রেনিং ক্যাম্পের চিফ ইন্সট্রাক্টর ছিল। গোয়েন্দা সংস্থা গুলো গাজির ভারতে অনুপ্রবেশ নিয়ে অ্যালার্ট জারি করেছিল। শোনা যাচ্ছে গাজি ভারতে ঢোকার পরেই গত দুই মাসে কাশ্মীরে জঙ্গি গতিবিধি বেড়ে যায়।

কিছুদিন আগে গোয়েন্দা সংস্থা গুলো অ্যালার্ট জারি করে জানিয়েছিল যে, নির্বাচনের সময় দেশের আলাদা আলাদা রাজ্যে জঙ্গিরা বড় নেতাদের নিশানা করতে পারে। কিন্তু করাচিতে হওয়া জৈশ এর র্যালিতে মৌলানা রাউফ এই কোথায় শিলমোহর দিয়ে জানিয়েছিল যে, কাশ্মীর ছাড়াও ভারতের বিভিন্ন প্রান্তে তাঁরা নাশকতা চালাবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GMUUV3
Bengali News