১৪ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কাশ্মীরের পুলওয়ামায় জৈশ এ মোহম্মদ এর আত্মঘাতী হামলায় শহীদ হন ভারতের ৪৪ জওয়ান। এই দুঃখজনক ঘটনার পর গোটা দেশই পাকিস্তানের বিরুদ্ধে ক্ষেপে লাল। সবাই চাইছে পাকিস্তানের বিরুদ্ধে ভারত সরকার বড়সড় অ্যাকশন নিক। এই ঘটনার পর ভারতের পাশে এসে দাঁড়িয়েছে বিশ্বের তাবড় তাবড় দেশ গুলো। তাঁরা সবাই জঙ্গি মোকাবিলায় ভারতের পাশে আছে বলে জানিয়েছে।

কিন্তু এত কিছু ঘটে যাওয়ার পরেও কংগ্রেসের নেতা তথা মন্ত্রী সিধু কোনভাবেই পাকিস্তানকে দোষ দিতে রাজি নন। ওনার মতে জঙ্গিদের যেমন কোন ধর্ম হয়না। তেমনই কোন দেশ ও হয়না। এর আগে পাকিস্তান সফরে গিয়ে উনি পাকিস্তানের খুব সুনামও করেছিলেন। এমনকি ভারতের থেকেও পাকিস্তানকে সুন্দর দেশ বলেছিলেন উনি।

আবার পাকিস্তানে গিয়ে পাক সেনা প্রধান যিনি সন্ত্রাসবাদের জনক বলে পরিচিত ওনার সাথে কোলাকুলি করতে ব্যাস্ত হয়ে গেছিলেন। তাছাড়াও খালিস্তানি জঙ্গি গোপাল চাওলার সাথেও ওনার একটি ছবি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর চারিদিকেই ওনার নামে ছিঃ ছিঃ রব পরে যায়।
যদিও এই ঘটনা থেকে শিক্ষা না নিয়ে উনি আবার পাক প্রেম প্রকাশ্যে আনলেন। এবার জঙ্গি হামলার পর পাক প্রেম দেখানো এবং পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য সোশ্যাল মিডিয়ায় চরম অভিযান চলে সিধুর বিরুদ্ধে। টুইটারে #boycottsidhu ট্রেন্ড করতে থাকে।
অনেকেই হুমকি দেন যে, সিধু দ্য কপিল শর্মা শো থেকে না তাড়ালে তাঁরা ওই শো এবং সোনি টিভি বয়কট করবেন এবং সাথে সাথে তাঁদের কেবল চ্যানেল থেকে সোনি টিভি আন সাবস্ক্রাইব করে দেবেন। এই ঘটনা ট্রেন্ড হতেই নড়েচড়ে বসে সোনি নেটওয়ার্ক।
অবশেষে তাঁরা বিজ্ঞপ্তি দিয়ে জানায় যে, দ্য কপিল শর্মা শো একটি হাস্যকৌতুক প্রোগ্রাম। এই শো কে সবাই ভালবাসে, আর সিধু এই শো এর বিচারক। কিন্তু পুলওয়ামা হামলা নিয়ে পাকিস্তানের প্রতি প্রেম দেখানোর জন্য গোটা দেশ সিধুর উপরে ক্ষোভে ফেটে পরেছে। তাই এবার ওনাকে আর এই শোতে রাখা যাবেনা।
সোনি নেটওয়ার্ক এখন ওই শো এর জন্য বিচারক হিসেবে সিধুর যায়গায় অর্চনা পূরণ সিং কে আবার ফিরিয়ে আনছে। শোনা যাচ্ছে অর্চনা পূরণ সিং কে দিয়ে নাকি কয়েকটি এপিসোডের শুটিং ও করা হয়ে গেছে তাঁদের।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2DLxhsM
Bengali News