-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মাসুদ আজাহারকে আন্তর্জাতিক জঙ্গির তকমা লাগাতে চীন আটকালে, ভারতের সাহাজ্য করবে আমেরিকা

- February 16, 2019

জম্মু কাশ্মীরের পুলওয়ামা তে সিআরপিএফ এর কনভয়ের উপর হওয়া জঙ্গি হামলার পর ভারত আর আমেরিকা আবারও চেষ্টা করবে জৈশ এ মহম্মদ এর প্রধান মাসুদ আজহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য। আধিকারিক সুত্র অনুযায়ী ভারত সরকার আমেরিকার সাথে কথা বলে আজহারের উপর ব্যান লাগানর জন্য রাষ্ট্র সঙ্ঘে প্রস্তাব পাশ করাতে পারে। তবে আজহার কে বাঁচানোর জন্য চীন নাক গলাচ্ছে।

চীন রাষ্ট্র সঙ্ঘের স্থায়ী সদস্য, আর এর জন্য চীনের কাছে ভোট দেওয়ার শক্তি আছে। চীন পাকিস্তানের প্রম বন্ধু। ভারত, আমেরিকা, ব্রিটেন আর ফ্র্যান্স যখনই আজাহারকে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার চেষ্টা করছে, তখন চীন মাঝখানে নাক গলিয়ে সেটার বিরোধিতা করেছে।

জৈশ এ মহম্মদ পুলওয়ামা জঙ্গি হামলার দায় স্বীকার করলেও চীন সরকার এই ব্যাপারে তাঁদের সিদ্ধান্ত পাল্টাবে না বলে জানিয়ে দিয়েছে। এই ব্যাপারে চীনের বিদেশ মন্ত্রালয়ের প্রবক্তা জ্যাং শুয়াং বলেন, ‘ জৈইশ এ মোহাম্মদকে নিরাপত্তা পরিষদের সন্ত্রাসবিরোধী তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। চীন এই ব্যাপারে উচিৎ এবং দ্বায়িত্বশীল হয়ে কাজ করবে”

ভারতের এখন আশা হল আমেরিকা ভারতের সাথে মিলে আজহার কে আন্তর্জাতিক জঙ্গি ঘোষণা করার জন্য চীনের উপরে চাপ সৃষ্টি করা যাবে। এই ঘটনার পর ভারত পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলে, সংযুক্ত রাষ্ট্রে যতগুলো জঙ্গি সংগঠন নিষিদ্ধের তালিকায় আছে, তাঁদের সমস্ত সম্পত্তি যেন বাজেয়াপ্ত করে নেওয়া হয়”

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TS1PzZ
Bengali News
 

Start typing and press Enter to search