-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

অসুস্থ হয়েও মনমোহন পরিকর দেশের সেবা করে চলেছেন, আর রাহুল গান্ধী সুস্থ হয়ে ঘৃণ্য রাজনীতি করছেন

- February 09, 2019

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ গোয়ার রাজধানী পনজী তে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে তীব্র আক্রমণ করেন। গোয়ার সফরে যাওয়া অমিত শাহ বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী গোয়ার জনপ্রিয় নেতা এবং মুখ্যমন্ত্রীর সাথে খুবই নীচু মানের ব্যবহার করেছেন। জীবনের সাথে পাঞ্জা লড়া নেতার সাথে সাক্ষাৎ এর বাহানায় উনি মুখ্যমন্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন এবং ওনার জীবন নিয়ে খেলেন। পরিকর ভয়ঙ্কর অসুখে ভুগছেন, তাও উনি দেশ আর রাজ্যের সেবা করে চলেছেন। আর রাহুল গান্ধী ওনার সাথে ঘৃণ্য রাজনীতি করতেই ব্যস্ত।

অমিত শাহ মুখ্যমন্ত্রী পরিকরের সাথে ওনার আবাসে সাক্ষাৎ করেন। তারপর দুজন মিলে একটি জনসভায় অংশ নেন। গত এক বছর ধরে ৬৩ বছর বয়সী পরিকর অসুস্থতার জন্য ভুগছেন। গোয়া, মুম্বাই, দিল্লি আর আমেরিকার হাসপাতালে ওনার চিকিৎসা চলছে। আর এর জন্য উনি নিজের কার্যালয়েও ঠিকঠাক যেতে পারেন না। অগ্ন্যাশয়ের অসুখে ভোগ পরিকরকে কিছুদিন আগেই দিল্লির এইমস থেকে ছুটি দেওয়া হয়।

অমিত শাহ বলেন, আগামী নির্বাচনে পর দলের শাসন করা রাজ্য গুলোর মধ্যে পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার নাম ও যুক্ত হবে। অমিত শাহ গোয়ায় বুথ স্তরীয় কার্যকর্তাদের সম্মেলনে ভাষণ দিতে গিয়ে বলেন, বিজেপি উত্তর পূর্বের রাজ্য গুলোতেও নিজেদের শক্তি বাড়িয়েছে। অটল বুথ কার্যকর্তা সম্মেলনে পার্টির আনুমানিক দশ হাজার কর্মী যুক্ত হয়েছিলেন। গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পরেও গোয়ার মুখ্যমন্ত্রী ওই সম্মেলনে উপস্থিত ছিলেন।

অমিত শাহ বলেন, আগামী নির্বাচন শুধু বিজেপির জন্যই না, গোটা দেশের জন্য গুরুত্বপূর্ণ। বিজেপি এখন পূর্বের রাজ্য গুলোতে পৌঁছে গেছে। আমরা ১৬ টি রাজ্যে ক্ষমতায় আছি। আগামী নির্বাচনের পর উড়িষ্যা আর বাংলাও দখল করবো।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই বাংলায় লোকসভা নির্বাচনে ২২ টি আসনে জয়লাভ করার লক্ষ্যমাত্রা রেখেছেন। উনি জোর কদমে এরাজ্যে প্রচারে নেমেছেন। এখনো পর্যন্ত উনি এরাজ্যে মাত্র দুটি সভাই করেছেন। কিন্তু সেই সভায় তিল ধারণের জায়গাও ছিলোনা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2BtY1Od
Bengali News
 

Start typing and press Enter to search