উপরে যে ছবি দেখছেন সেটা একটা ঐতিহাসিক ছবি, ঐতিহাসিক মুহূর্ত। আজ ২৫ শে ফেব্রুয়ারি ২০১৯, ভারত দেশ ওয়ার মেমোরিয়াল পেয়েছে। কংগ্রেস এতদিন দেশে রাজ করেছে কিন্তু দেশের রাজধানীতে একটা ওয়ার মেমোরিয়াল তৈরী করতে পারেনি। আজ নরেন্দ্র মোদী সৈনিকদের মধ্যে দাঁড়িয়ে থেকে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল উদঘাটন করেছেন। প্রধানমন্ত্রী মোদী মেমোরিয়ালে অগ্নি প্রদান করেন যা এবার থেকে জ্বলতেই থাকবে।
এই মেমোরিয়াল ভারতের বীর বলিদানি সেনাদের স্মরণে তৈরী করা হয়েছে। বিশ্বের প্রায় সমস্থ বড় দেশে ওয়ার মেমোরিয়াল বর্তমান ছিল, একমাত্র ভারত এমন দেশ যেখানে রাজনৈতিক নেতা নেত্রীদের নামে মেমোরিয়াল থাকলেও দেশের রক্ষাকর্তা তথা ভারতীয় বলিদানি সেনাদের জন্য কোনো মেমোরিয়াল ছিল না। ভারত ৭১ বছর স্বাধীনতা লাভ করেছে এবং ভারতীয় সেনা অনেকগুলি যুদ্ধ লড়েছে অনেক বড় বড় অপারেশন সফল করেছে।

কিন্তু আজকের আগে পর্যন্ত ভারতে ১ টা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ছিল না। এই দেশে নেহেরু মেমোরিয়াল আছে, রাজীব মেমোরিয়াল রয়েছে, ইন্দ্রিরা মেমোরিয়াল আছে, এমনকি ভারত দেশকে লুটেপুটে খাওয়া রানী ভিক্টোরিয়ার নামেও মেমোরিয়াল আছে, কিন্তু আজকের আগে পর্যন্ত দেশের বলিদানি সেনার জন্য একটা ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল ছিল না।

এখন মোদী ক্ষমতায় এসে এই মেমোরিয়াল নির্মাণ করে তার উদ্বোধন করলেন। দেশের সেনা আজ তার সন্মান পেল, ভারত মায়ের বলিদানি বীর পুত্রদের আজ ভারত সন্মান প্রদান করতে পারলো। মোদী এসে রিটায়ার্ড সেনার জন্য ওয়ান রাঙ্ক ওয়ান পেনশন চালু করেছিলেন আর এখন ভারতীয় সেনাকে সন্মান প্রদানের জন্য ইতিহাস তৈরী করে দিলেন।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2TgCJgW
Bengali News