ধারা 35A কে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহল খুবই উত্তপ্ত হয়ে উঠেছে। ধারা 35A এবং ধারা 370 নেহেরু অর্থাৎ কংগ্রেসের দান যা ভারতের জন্য এখন বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই দুটি ধারা দেশের জন্য অভিশাপে পরিণত হয়েছে যা দেশের একতা ও অখণ্ডতাকে বজায় রাখার বিরুদ্ধে কাজ করছে। কংগ্রেসের দ্বারা লাগু করা এই ধারা এখন দেশকে বিপদে ফেলছে। মোদী সরকার এখন 35A কে নিয়ে সক্রিয় হয়ে আছে যা অনেক কংগ্রেস নেতার ঘুম উড়িয়ে দিয়েছে। আজকেই ২ জন বড় কংগ্রেস নেতা এই ইস্যুতে দেশকে এবং দেশের সরকারকে হুমকি দিয়ে দিয়েছে। হুরীয়ত নেতারা এবং ফারুক আব্দুল্লাহও এই ইস্যুতে সরকারকে হুমকি দিয়েছেন।
তবে এখন মেহবুবা মুফতি এই ইস্যুতে সমস্থ সীমা ছাড়িয়ে দেশের তেরঙ্গ উপরে ফেলার হুমকি দিয়েছেন। উনি বলেছেন, যদি সরকার 35A কে হাত দেয় তাহলে কাশ্মীরে তেরঙা থাকবে না। মেহেবুবা মুফতি দেশকে খোলাখুলি ধমকি দিয়েছেন। মেহেবুবা বলেছেন মোদী আগুন নিয়ে খেলবেন না।

মেহেবুবা আরো বলেছেন- যদি 35A কে স্পর্শ করা হয়, তাহলে দেশ সেটা দেখবে যেটা ১৯৪৭ এর পরে দেখেনি। উনি স্পষ্ট ভাষায় বলেছেন-” আগুন নিয়ে খেলবেন না,35A তে হাত দেবেন না, নাহলে দেশ সেটা দেখবে যেটা ১৯৪৭ এর পর দেখেনি। যদি 35A মুছে ফেলার চেষ্টা হয় তাহলে জম্মুকাশ্মীরে তেরঙার পরিবর্তে অন্য পতাকা উড়তে পারে।”

এর অর্থ উনি কি বলতে চাইছেন সেটা যে কেউ বুঝতে পারছেন। কাশ্মীরের কট্টরপন্থীরা আগে কাশ্মীরি পন্ডিতদের তাড়িয়েছে আর এখন মেহবুবা মুফতি দেশের পতাকাকে মুছে ফেলার হুমকি দিচ্ছেন। এই মেহেবুবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে হুমকি দিচ্ছেন কংগ্রেস নেতারাও। তবে দেশের জাতীয় পতাকার দিকে কুদৃষ্টি দেওয়ার আগে মেহবুবা মুফতির মনে রাখা উচিত যে, কয়েকদিন আগেই সেনা ঘোষণা করেছে যে হাতে অস্ত্র তুলবে সে সোজা উপরে যাবে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2U2qYrD
Bengali News