-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ লন্ডনে বডঢ়ার কেনা আরও কিছু অবৈধ সম্পত্তির কথা সামনে আসার পর চরম চাপে কংগ্রেস, এখনো চলছে ইডির জেরা

- February 06, 2019

লোকসভা নির্বাচনের আগে চরম সমস্যায় পরতে চলেছে কংগ্রেস এবং গান্ধী পরিবার। বিজেপি রাহুল গান্ধীর বোনের জামাই রবার্ট বডঢ়া এর বিরুদ্ধে জমি দুর্নীতি এবং আর্থিক তছরুপের অভিযোগ নিয়ে আক্রমণ শানাচ্ছে। বিজেপির নেতা সম্বিত পাত্রা আজ রবার্ট বডঢ়া এর উপর অভিযোগ এনে বলেন, ‘ লন্ডনে রবার্ট বডঢ়া এর একটি না, মোট আটটি সম্পত্তি আছে”

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্রা আজ দিল্লির বিজেপি অফিস থেকে প্রেস কনফারেন্স করে রবার্ট বডঢ়া এর উপর অভিযোগ এনে বলেন যে, ‘ রবার্ট বডঢ়া পেট্রোলিয়াম আর ডিফেন্স চুক্তিতে দালালি করে লন্ডনে কোটি কোটি টাকার সম্পত্তি করে নিয়েছে”

শুধু তাই নয়, সম্বিত পাত্রা আরও বলেন, ওই চুক্তি থেকে পাওয়া দালালির টাকা প্রিয়াঙ্কা গান্ধীর কাছের মানুষ জগদীশ শর্মা ও পেয়েছেন। আর উনি সেই টাকা দিয়ে দিল্লির মালচা মার্গে কোটি কোটি টাকার সম্পত্তি কিনেছেন। সম্বিত পাত্রা বলেন, রবার্ট বডঢ়া United Arab Emirates এর Dirham কারেন্সিতে পেট্রোলিয়াম কম্পানি গুলোর থেকে দালালির পয়সা নিয়ে সেই পয়সা স্কাইলাইট এর মাধ্যমে অ্যাকাউন্টে ঢোকান। সম্বিত পাত্রা বলেন, ‘রাহুল গান্ধী অপরাধী নং ১, আর রবার্ট বডঢ়া অপরাধি নম্বর ২”

উনি কংগ্রেস অফিসের বাইরে লাগানো প্রিয়াঙ্কা বডঢ়া আর রাহুল গান্দীর পোস্টার নিয়ে কংগ্রেসকে তুলোধোনা করেন। সম্বিত পাত্রা বলেন, ‘ আজ কংগ্রেসের সদর দফতরের বাইরে দুজন অপরাধীর ছবি লাগানো হয়েছে। ওই দুই অপরাধী রাহুল গান্ধী আর ওনার বোনের জামাই রবার্ট বডঢ়া এর ” আপনাদের জানিয়ে রাখি আজ বিকেলে রবার্ট বডঢ়া কে দুর্নীতি মামলায় জেরা করতে চলেছে Enforcement Directorate ইডি। 

রবার্ট বডঢ়া এর বিরুদ্ধে এই মামলা লন্ডনে কোটি কোটি টাকার সম্পত্তি কেনা নিয়ে। ওই সম্পত্তি উনি অবৈধ ভাবে এবং আর্থিক তছরুপ করে কিনেছেন বলে অভিযোগ।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2WLkSgY
Bengali News
 

Start typing and press Enter to search