-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ধরনায় যোগ দেওয়ার জন্য পাঁচ অফিসারকে মুখ্যমন্ত্রীর তরফ থেকে দেওয়া হবে রাজ্যের সর্বোচ্চ পুরস্কার !

- February 08, 2019

কেন্দ্র সরকারের বিরুদ্ধে মমতা ব্যানার্জী প্রধান মুখ হয়ে ওঠার জন্য যা ইচ্ছে তাই করতে চাইছেন। প্রথমে ওনার শাসনে প্রকাশ্যে কলকাতা পুলিশের হাতে সিবিআই নিগ্রহর মত ঘটনা ঘটে গেলো। পরে অভিযুক্ত আইপিএস অফিসারকে বাঁচাতে সেই আইপিএস অফিসারকে নিয়েই ধরনায় বসে গেলেন। আর এবার আরেক ধাপ এগিয়ে এমন এক কাজ করতে চলেছেন তিনি, যেটা শুনলে আপনি অবাক হবেন।

সিবিআই এবং কেন্দ্রের বিরুদ্ধে খোলা ধরনা মঞ্চে যোগ দিয়েছিলেন রাজ্যের পাঁচ আইপিএস অফিসার। আর সেটা যে আইন বিরোধী এটা সবারই জানা। কারণ কোন আধিকারিকই কোন রাজনৈতিক মঞ্চে যোগ দিতে পারেন না। আর সেই জন্য রাজ্যের পাঁচ আইপিএস অফিসারের মেডেল কেড়ে নেওয়ার কথা বলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কিন্তু মমতা ব্যানার্জী হুঁশিয়ারি দিয়ে একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, কেন্দ্র মেডেল কেড়ে নিলে ওই অফিসারদের রাজ্যের সর্বোচ্চ পুরস্কার ‘বঙ্গ বিভূষণে” ভূষিত করা হবে!

গত রবিবার কোলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে আসা সিবিআই এর অফিসার ব্যার্থ হওয়ার পর। বিজেপির নেতৃত্বে চলা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মোর্চা খুলে বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সারদা চিটফান্ড মামলায় কলকাতা পুলিশ কমিশনারকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই এর আধিকারিক। কিন্তু মমতা ব্যানার্জীর নেতৃত্বে গোটা তৃণমূল দলই কেন্দ্র সরকারের উপর গণতন্ত্রের দোহাই দিয়ে ধরনায় বসে পরে।

আর সেই ধরনা মঞ্চে মমতা ব্যানার্জী এবং তৃণমূল নেতৃত্বের সাথে রাজ্যের চার আইপিএস অফিসার এবং তথ্যপ্রমাণ লোপাটে অভিযুক্ত কলকাতা পুলিশ কমিশনার তথা ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসারকেও দেখা যায়। একজন আইপিএস অফিসার হয়ে কি করে একটি রাজনইতিক দলের কর্মসূচিতে যোগ দেয়, সেটা নিয়ে প্রশ্ন তুলেছিল সবাই।

আর আইপিএস রুল বুক ভাঙার জন্য কেন্দ্রের তরফ থেকে ওই পাঁচ অফিসারের মেডেল কেড়ে নেওয়ার কথা বলা হয়। কেন্দ্র সরকারের এই হুঁশিয়ারির পর রাজ্যের মমতা সরকার হুঁশিয়ারি দিয়ে জানায়, কেন্দ্র তাঁদের মেডেল কেড়ে নিলে। রাজ্য সরকার তাঁদের রাজ্যের সর্বোচ্চ সন্মান বঙ্গ বিভূষণে ভূষিত করবে !



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2WYQ50u
Bengali News
 

Start typing and press Enter to search