-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

দলিত হিন্দুদের ধৰ্ম পরিবর্তন করছিল ইসলামিক সংগঠন, রামালিঙ্গম প্রতিবাদ করায় তাকে করে দেওয়া হলো হত্যা!

- February 08, 2019

ঘটনাটি তামিলনাড়ুর থ্রিরুপুভানাম এলাকার, যেখানে এক হিন্দু ব্যাক্তি, এক কট্টরপন্থীকে ধর্ম পরিবর্তনের কাজে বাধা প্রদান করার জন্য তাকে হত্যা করা হয়। প্রথমত জানিয়ে দি,ঘটনাটি দু দিন আগে ঘটিত হয়েছে। কিন্তু ঘটনা নিয়ে দেশের তথাকথিত সেকুলার মিডিয়া একটাও প্রাইম টাইম, একটাও ডিবেট এমনকি একটা রিপোর্ট পর্যন্ত লেখার সময় পাইনি। এমন নয় যে খবরটি মিডিয়ার কাছে অবধি পৌঁছায়নি। গতকাল দেশের রাষ্ট্রবাদী ও হিন্দুত্ববাদী যুবকরা খবরটিকে ৫ ঘন্টা ধরে ৬ নাম্বারে ট্রেন্ডিং রেখেছিল। অর্থাৎ মিডিয়ার কাছে খবরটি পৌঁছেছে এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু ঘটনায় যে ব্যাক্তির হত্যা করা হয়েছে সে হিন্দু এবং যাদের উপর হত্যার অভিযোগ রয়েছে তারা মুসলিম সংগঠন। তাই দেশের মেইনস্ট্রিম মিডিয়া ধর্মনিরপেক্ষতার নামে খবরটিকে লুকিয়ে রেখেছে।

কিছু কট্টরপন্থী থ্রিরুপুভানাম এলাকায় এসে এক উদার দলিত হিন্দু পরিবারকে ইসলামে ধর্মে পরিবর্তন করার জন্য এসেছিল। এরপর রামালিঙ্গন নামক এক হিন্দু ব্যাক্তি এসে প্রতিবাদ করে ধৰ্ম পরিবর্তনের ওই খেলাকে বন্ধ করে এবং তাড়িয়ে দেয়। পাঠকদের জন্য একটা ভিডিও দেওয়া হলো , সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে রামালিঙ্গন কট্টরপন্থীর ধৰ্ম পরিবর্তনের উদ্দেশকে প্রতিবাদ জানাচ্ছে। যদিও পুরো ভিডিওটি তামিল ভাষায় তাই আপনাদের বুঝতে অসুবিধা হবে।

এরপর কিছু ঘণ্টার পরেই রামালিঙ্গনের হত্যার খবর সামনে আসে। PFI নামক এক ইসলামিক সংগঠন রামালিঙ্গনকে হত্যা করেছে বলে অভিযোগ সামনে এসেছে। PFI একটা কট্টর ইসলামিক সংগঠন যা মূলত কেরালা রাজ্যে সক্রিয়ভাবে অসামাজিক কাজকর্ম চালায়। তবে তামিলনাড়ুতেও এই সংগঠন ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করছে।

PFI এর জঙ্গিরা রামালিঙ্গমকে নৃশংসভাবে হত্যা করেছে বলে অভিযোগ সামনে এসেছে। প্রথমে উনার হাত পা ইত্যাদিতে অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করা হয়, একটা হাত পুরোপুরি কেটে দেওয়া হয় এবং হত্যা করা হয়। এই ঘটনাকে মিডিয়া পুরোপুরি দাবিয়ে রেখেছে। কারণ হত্যার অভিযোগ সরাসরি ইসলামিক সংগঠনের দিকে। ইসলামিক সংগঠনগুলি দলিত হিন্দুদের ভুলভাল বুঝিয়ে ধৰ্মপরিবর্তনের কাজে নেমেছিল। কিন্তু প্রতিবাদী হিন্দুবীর রামালিঙ্গম এই কাজের বিরোধিতা করে যার ফলসরূপ কট্টরপন্থীর উনাকে হত্যা করে।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TDWc8d
Bengali News
 

Start typing and press Enter to search