আজ জলপাইগুড়ির মেগা রালি থেকে তৃণমূল কংগ্রেসকে ধুয়ে মুছে সাফ করে দিলেন প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ জলপাইগুড়িতে এক বিশাল সংখক মানুষ প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখার জন্য এবং উনার ভাষণ শোনার জন্য উপস্থিত হয়েছিলেন। ভিড়ের সংখ্যা এমন ছিল যে পুরো এলাকা জনসমুদ্রে পরিনত হয়েছিল। প্রধানমন্ত্রী মোদী সভা শুরু করার আগে কলকাতা হাইকোর্টের জলপাইগুঁড়ি খন্ডপিঠের উদ্বোধন করেছেন। এর ফলে উত্তরবঙ্গের মানুষকে ন্যায় পাওয়ার জন্য আর সুদূর কলকাতা ছুটতে হবে না। প্ৰধানমন্ত্রী মোদী বলেন জলপাইগুঁড়ির মানুষের সাথে আমার একটা ভালো সম্পর্ক রয়েছে। জলপাইগুঁড়ির মানুষ চা উৎপন্ন করে আর আমি চা তৈরী করেন। প্রধানমন্ত্রী বলেন, মমতা দিদি সবসময় আমার আপনার মতো চা ওয়ালা ব্যাক্তিদের পছন্দ করে না।
প্ৰধানমন্ত্রী বলেন, ইতিহাসে এই প্রথমবার দেখা গেল যে কোনো রাজ্যের মূখ্যমন্ত্রী, গরিব মানুষদের টাকা লুটে নেওয়া চোরদের বাঁচানোর জন্য ধর্নায় বসে গেছে। চোর, বেইমান, লুটেরাদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী ধর্নায় বসে গেছিলেন। আজ জনতা জানতে চাই যে চিটফান্ড দুর্নীতির তদন্তের জন্য আপনি কেন এত ভয়ভীতি হয়ে রয়েছেন!

প্রধানমন্ত্রী বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে চৌকিদার এই চোর, লুটেরাদের ছাড়বে না। আইনের দরজা অবধি টেনে নিয়ে যাবে। প্ৰধানমন্ত্রী মোদী বলেন, পশ্চিমবঙ্গের আজ এমন অবস্থা যে এখানের সরকার অবৈধ অবপ্রবেশকারীদের স্বাগত জানাই কিন্তু বিশ্বের সবথেকে বড় দল, বিজেপির নেতাদের আসতে দেওয়া হয় না।

প্ৰধানমন্ত্রী মোদী মমতার কবজা থেকে বাংলাকে মুক্ত করার জন্য জলপাইগুড়ি তথা পশ্চিমবঙ্গের মানুষকে ডাক দেন। মোদীজি বলেন, যদি আপনারা ২০১৪ সালে ভোট দিয়ে BJP কে না জেতাতেন তাহলে আজও বাংলাদেশ ও ভারতের সীমা বিবাদের সমাধান হতো না। আমাদের সরকার এই সমস্যার সমাধান করেছে যার জন্য বহু মানুষ উপকৃত হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ROA750
Bengali News