পুলওয়ামায় সেনার উপর বর্বরচিত হামলা পাকিস্তানের লালিত পালিত জঙ্গি সংগঠন জৈশ এ মোহম্মদ ই করিয়েছিল। যদিও এই ঘটনার দায় ওরা নিজেরাই স্বীকার করে নেয়। কিন্তু পাকিস্তানের লম্পট সরকার একটি বক্তব্য জারি করে জানায়, এই ঘটনায় তাঁদের নাম বেকার নেওয়া হচ্ছে। যদিও পাকিস্তানের সরকারের এই মিথ্যাচারের পর্দাফাঁস করে পাক মিডিয়াই।

পাকিস্তানের অনেক মিডিয়া হাউসই এই কথা স্বীকার করেছে যে, জৈশ এ মোহম্মদ সরকার আর সেনার পালতু কুত্তা হয়েই কাজ করে। আর তাঁরাই পুলওয়ামায় জঙ্গি হামলা চালায়। পাকিস্তানের এক শ্রেণীর সুরক্ষা বিশেষজ্ঞরা জানিয়েছে যে, পাকিস্তানের তরফ থেকে অ্যাকশন নেওয়া হয়েছে। এবার ভারতের তরফ থেকে রিঅ্যাকশন নেওয়া হবে।

পাকিস্তানি টিভি চ্যানেল ’92 আর NU4U” তে চলা একটি আলোচনা সভায় বিশেষজ্ঞরা এটা স্বীকার করেছে যে, এ হামলায় ভারতের যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু পাকিস্তানকে এর চরম মূল্য শোধ করতে হবে। তাঁরা এটাও স্বীকার করেছে যে, ভারতের এরকম ভাবে ক্ষতি করে পাকিস্তান কখনো লাভজনক অবস্থায় থাকতে পারবেনা।
ওনারা এটাও স্বীকার করেছে যে, পাক সেনার পালিত কুত্তা জৈশ এ মোহম্মদ পাকিস্তানকে যুদ্ধের পরিস্থিতিতে ঠেলে দিয়েছে। সিআরপিএফ এর উপর হামলার পর ভারত চুপ করে বসে থাকবে না। ওনারা বলেছেন, পাকিস্তানের সেনা আর সরকারকে বোঝানো উচিৎ যে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি। তাই এর মোক্ষম জবাব দেওয়ার জন্য ওরা বেশি সময় নেবেনা।
পাক বিশেষজ্ঞরা এটাও বলেছে যে, মনমোহন সিং এর সময় পরিস্থিতি আলাদা ছিল। তখন পাকিস্তান ভারতে হামলা চালালে হয়ত কিছুদিনের জন্য ভারত পাক ক্রিকেট খেলা বন্ধ থাকত। কিন্তু এখন ক্রিকেট খেলা তো পুরোপুরি বন্ধই, উপরন্তু সীমান্তে এখন কোন উৎসবে মিষ্টি ও আদান প্রদান প্রায় বন্ধই হয়ে গেছে।
পাকিস্তানের তরফ থেকে ভারতে ২৬/১১ এর হামলার পর তৎকালীন কংগ্রেস সরকার চুপ থাকলেও। উরি হামলার পর মোদী সরকার চুপ করে ছিলনা। আর এবার এই হামলা মোদী সরকারকে আরও তাতিয়ে দিয়েছে বলেই পাক বিশেষজ্ঞদের মত।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TQkdsN
Bengali News