-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড়সড় ঝটকা খেলো পাকিস্তান, এবার ইউরোপিয়ান ইউনিয়ন ও ব্ল্যাকলিস্টে ফেলে দিলো ওদের

- February 15, 2019

ইউরোপিয়ান ইউনিয়ান এর তরফ থেকে বড়সড় ঝটকা খেলো পাকিস্তান। ইউরোপিয়ান কমিশন সৌদি আরব, পানামা আর চারটে আমেরিকা টেরটরি কে ডার্টি মানি লিস্ট নেশন সূচিতে ফেলে দিলো। ইউরোপিয়ান এক্সিকিউটিভ এর অনুসারে এই সিদ্ধান্ত আর্থিক তছরুপ আর জঙ্গিদের টাকা সরবরাহ বন্ধ করার জন্য করেছে।

যদিও এই সিদ্ধান্তের পর ইউরোপিয়ান ইউনিয়নের কিছু দেশ এর বিরোধিতা করেছে। ব্রিটেন এখন এই তালিকার সাথে যুক্ত দেশের সাথে অর্থনৈতিক সমন্ধ্য নিয়ে খুব চিন্তিত। আরেকদিকে পানামা জানিয়েছে যে, তাঁদের এই তালিকার বাইরে রাখা উচিৎ, কারণ তাঁরা আর্থিক তছরুপের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে।

এই লিস্টে পাকিস্তান, আফগানিস্তান, দক্ষিণ করিয়া, ইন্দোনেশিয়া, ইরান, শ্রীলঙ্কা, সিরিয়া, ত্রিনিদাদ, টিউনেশিয়া আর ইয়েমেন এর নাম ও আছে। তাছাড়াও লিবিয়া, বোটসওয়ানা, ঘানা আর বাহামাস কে এই লিস্টে যুক্ত করা হয়েছে।

এবার এই লিস্টে থাকা দেশ গুলোর সাথে ইউরোপীয় দেশগুলো আর ব্যাবসায়িক সমন্ধ্য রাখবে না। তাছাড়াও এদের বিরুদ্ধে আরও কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে। এর ফলে মাথায় হাত পরবে পাকিস্তানের। এক্সপার্টরা জানিয়েছে যে, এর ফলে পাকিস্তান আর ঋণ পাবেনা। এবং তাঁদের ব্যাবসা করা মুশকিল হয়ে যাবে।

যদিও এই লিস্ট এখনো পাস হয়নি। ইউরোপিয়ান কমিশনার বেরা জুরোবা এই তালিকার প্রস্তাব দিয়েছে। কিন্তু ২৮ সদস্যের দেশের এই ইউরোপিয়ান ইউনিয়ান, এই তালিকাকে সংখ্যাগরিস্থ ভোট ছাড়া বাতিল করতে পারবে না। আর সেটার চ্যান্স খুবই কম বলে শোনা যাচ্ছে।

এর জন্য তাঁদের কাছে আর মাত্র দুই মাসের সময় আছে। যদিও কমিশনার বেরা জুরোবা জানান যে, এই ডার্টি মানি ব্ল্যাকলিস্ট এ সব দেশের সদস্যরাই সহমত পোষণ করবেন। কারণ ব্যাঙ্কিং সেক্টরে আর্থিক তছরুপের বড় বিপদ আছে। উগান্ডাকে এই তালিকা থেকে বাইরে রাখা হয়েছে।

একেতেই আর্থিক দিক থেকে চরম সঙ্কটে ভুগছে পাকিস্তান। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী কয়েক মাসের মধ্যে দেউলিয়া হতে চলেছে ওরা। আর এরপর ওদের ব্ল্যাকলিস্টে ফেলে দিয়ে আরও পরিস্থিতি খারাপ হবে বলে আশঙ্কা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2TUWg3O
Bengali News
 

Start typing and press Enter to search