-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

পুলওয়ামা হামলায় হওয়া শহীদদের স্মরণে মঞ্চে কেঁদে ফেললেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ

- February 22, 2019

পুলওয়ামা হামলা নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ ভাবুক হয়ে পরেন। লখনউতে মন কি বাত অনুষ্ঠানের সময় যখন ছাত্ররা যোগী আদিত্যনাথের কাছে সন্ত্রাসবাদ আর কাশ্মীরের সমস্যা নিয়ে প্রশ্ন করে, তখন ওনার চোখে জল চলে আসে। আর মঞ্চের মধ্যে রুমাল দিয়ে নিজের চোখের জল মুছতে থাকেন।

তাঁর আগে উনি দেরি করে আসার জন্য ছাত্রদের কাছে ক্ষমাও চেয়ে নেন। সকাল ১১টার সময় ওনার এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার কথা ছিল। কিন্তু উনি দুপুর ১ঃ৩০ নাগাদ পৌঁছান।

লখনউতে রামপ্রসাদ বিস্মিল সভাঘরে আয়োজিত এই অনুষ্ঠানের শুভারম্ভ মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ স্বাধীনতা সংগ্রামী রামপ্রসাদ বিসমিল কে স্মরণ করার পরে শুরু করেন। উনি বললেন, ‘রামপ্রসাদ বিসমিলের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার অন্তিম ইচ্ছা কি? তখন উনি বলেন, ভারতেই আমার জন্ম আর এই দেশের হয়ে কাজ করতে গিয়েই আমার মৃত্যু”

যোগী জি বলেন, আমি রামপ্রসাদ বিসমিল এর একটি স্মারক গোরক্ষপুরে বানাচ্ছি। সিএম যোগী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বে একটি ব্র্যান্ড হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই অনুষ্ঠান থেকে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৫০টি এমন প্রকল্প শুরু করেছেন, তাতে দেশের নাগিরিকেরা নিজেদের ভবিষ্যৎ সুনিশ্চিত করতে পারবে।

এক বিটেক ছাত্র যোগী আদিত্যনাথের কাছে পুলওয়ামা হামলা নিয়ে প্রশ্ন করলে, যোগী আদিত্যনাথ বলে, যেমন প্রদীপ নেভার আগে দপদপ করে, তেমনই জঙ্গি সংগঠন গুলো শেষের দিকে। তাই তাঁরা এরকম ছটপট করছে। কেন্দ্র সরকার জঙ্গি সংগঠন গুলোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। পুলওয়ামা হামলার পর ওই হামলার মূল ষড়যন্ত্রকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে শেষ করেছে সেনা। আর সেই সময় শহীদদের কথা মনে করে ওনার চোখ দিয়ে জল বেরিয়ে যায়।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2GYC9xJ
Bengali News
 

Start typing and press Enter to search