পুলবামা হামলা নিয়ে দেশ উত্তপ্ত রয়েছে এবং দেশের নানা প্রান্ত থেকে পাকিস্থানের। বিরুদ্ধে আক্রোশ বেরিয়ে আসছে। পাকিস্থানের উপর আক্রমণ করে চার টুকরো করে দেওয়ার জন্যেও দাবি আসছে। দেশের মানুষ ও সুরে পাকিস্থানের উপর স্ট্রাইক করার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে। সরকার পাকিস্থানের বিরুদ্ধে আর্থিক যুদ্ধ শুরু করে দিয়েছে যার ফলস্বরূপ পাকিস্থানের বাজারে দ্রব্যমূল্যের বৃদ্ধি আকাশ ছুঁয়ে গেছে। সেনা পাকিস্থানের উপর সৈন্যকার্যবাহী করার জন্যও পরিকল্পনা করে ফেলেছে। তবে শুধু পাকিস্থানে আক্রমন নয়, পাকিস্থানের সাথে সমস্থরকম সম্পর্ক ছিন্ন করার জন্য নেমেছে ভারতীয় সমাজ।
ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেন পাকিস্থানের সাথে না খেলা হয় তার উপরেও চাপ সৃষ্টি করা হচ্ছে। অধিকাংশ ভারতীর দাবি- ক্রিকেট খেলা একটা মনরঞ্জনের বিষয়, ক্রিকেট খেলার আগে দেশ এবং দেশের সৈনিক। তাই দেশের আবেগকে বুঝে পাকিস্থানের সাথে খেলা বাতিল করা উচিত। ভারতীয়দের এই দাবির সাথে সুর মিলিয়েছেন বহু ক্রিকেটারও।

কিন্তু প্রাক্তন ক্রিকেটার শচীন টেন্ডুলকার এই ইস্যুতে ভিন্ন মত প্রকাশ করেছেন। শচীন টেন্ডুলকার বলেছেন যদি ভারত না খেলে তাহলে ২ পয়েন্ট পাকিস্থান পেয়ে যাবে। আমি চাই না পাকিস্থান কোনো পয়েন্ট পেয়ে যাক। তাই ভারতের এই ম্যাচ খেলা উচিত। এই ইস্যুতে দেশের রাষ্ট্রবাদী সাংবাদিক অর্নব গোস্বামী রিপাবলিক চ্যানেলে একটা ডিবেটের আয়োজন করেছিলেন। সেখান অর্বন গোস্বামী বলেন যে- আমি শচীন টেন্ডুলকার,সুনীল গাভাস্কার ও কপিল দেবের কাছে অনুরোধ করছি তারা যেন এই ইস্যুতে এগিয়ে আসে এবং বলেন আমরা পাকিস্থানের সাথে ক্রিকেট খেলবো না।
অর্ণব গোস্বামীর এই মন্তব্যের পরই ডিবেটে উপস্থিত থাকা আশুতোষ গুপ্তা চিৎকার করতে শুরু করেন। আশুতোষ চিৎকার করে বলেন যে অর্নব গোস্বামী আপনি সাচীনকে দেশদ্রোহী বলছেন। উত্তরে অর্ণব গোস্বামী বলেন- আশুতোষ আপনি যেটা দাবি করছেন সেটা আমি বলিনি। কিন্তু তারপরেও আশুতোষ তার দাবি নিয়ে চিৎকার করতে থাকে। শুধু এই নয়, এই ডিবেট নিয়ে দেশের দালাল সংবাদ মাধ্যমগুলিও নিজেদের এজেন্ডা শুরু করে। বাংলার দালাল মিডিয়া থেকে শুরু করে বামপন্থী ঘেঁষা পত্রিকাগুলি এই ইস্যুতে মিথ্যা খবর ছড়িয়ে দিতে শুরু করে। আসলে অর্ণব গোস্বামী একজন রাষ্ট্রবাদী নিরপেক্ষ সাংবাদিক যার ফলোয়ারের সংখ্যা এখন দালাল সাংবাদিকদের থেকে অনেক বেশি। এই কারণের জন্যেই দেশের দালাল সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক দলগুলি অর্ণব গোস্বামীর পেছনে পড়ে থাকে। পাঠকদের জন্য ভিডিওটি ওপরে দেওয়া হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2Sni3zu
Bengali News