-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ মোদী সরকারের বড় সিদ্ধান্ত, ১লা এপ্রিল থেকে গোটা দেশে পাওয়া যাবে ২৪ ঘণ্টা বিদ্যুৎ, বন্ধ হলে করা হবে জরিমানা

- February 24, 2019

গোটা দেশে পয়লা এপ্রিল থেকে ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। উপভোক্তাদের ২৪ ঘণ্টা বিদ্যুৎ বণ্টনের প্রস্তুতি নিয়েছে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রালয়। মঙ্গলবার গুরুগ্রামে কেন্দ্রীয় এবং রাজ্য বিদ্যুৎ মন্ত্রীদের বৈঠকে এই বিষয়ে চর্চা করা হবে।

উপভোক্তাদের ২৪ ঘন্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়ার জন্য প্রতিটি রাজ্যের বিদ্যুৎ মন্ত্রালয়ের সাথে মিলে এই বিষয়ে নজর রাখা হবে।

হিন্দুস্তান টাইমস এ ছাপা খবর অনুযায়ী কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আরকে সিং বলেন, দেশের প্রতিটি ঘরে ১লা এপ্রিল থেকে ২৪ ঘণ্টা বিদ্যুৎ পরিষেবা দেওয়া হবে। উনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে, যদি বিদ্যুৎ বন্ধ করা হয় তাহলে বিদ্যুৎ বিতরণ কোম্পানিকে জরিমানা কর হবে।

উনি বলেন, একমাত্র কোন ম্যাকানিক্যাল অথবা প্রাকৃতিক বিপর্যয়ের সময়ে বিদ্যুৎ বন্ধ থাকলে কোম্পানি গুলোকে কিছু বলা হবেনা।

শোনা যাচ্ছে এই সময় দেশে বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা আমাদের প্রয়োজনের থেকেও অধিক। মন্ত্রালয় থেকে পাওয়া তথ্য অনুযায়ী ইন্টারস্টেট গ্রিডে এক লক্ষ কিমির থেকে বেশি সার্কিট লাইন জোরা হয়েছে। এর ফলে এক রাজ্য থেকে আরেক রাজ্যে বিদ্যুৎ পৌঁছে দিতে কোন অসুবিধে হবেনা।

কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর.কে সিং বলেন, আমরা প্রধানমন্ত্রীর প্রকল্প ‘এক গ্রিড, এক দেশ” কে বাস্তবায়িত করার লক্ষ্যে পৌঁছে গেছি। আমরা এখন গোটা দেশে যেখান থেকে খুশি বিদ্যুৎ বিতরণ করতে পারব।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela https://ift.tt/2BQZmyq
Bengali News
 

Start typing and press Enter to search