-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রীকে লেখা চিঠির জবাব পেলেন এই গরীব রিক্সা চালক, তারপরেই বদলে গেলো ওনার জীবন

- February 08, 2019

বিহারের খগড়িয়া জেলার এক রিক্সা চালক আজকাল খুব চর্চায় আছেন। কারণ উনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে চিঠি পেয়েছেন। এই রিক্সা চালক প্রধানমন্ত্রীকে এর আগেও অনেকবার চিঠি লিখেছিলেন। আর প্রধানমন্ত্রী ও কয়েকবার জবাব দিয়েছেন। এখন প্রধানমন্ত্রী চিঠি লিখে এই রিক্সা চালককে নতুন বছরের শুভকামনা জানিয়েছেন। আর প্রধানমন্ত্রীর সাথে চিঠির মাধ্যমে কথা বলার জন্য আজ ওনার এলাকার ছবিই পাল্টে গেছে।

খগড়িয়া জেলার গোগরি জামালপুরের বাসিন্দা শম্ভু পাসওয়ান পেশায় রিকশা চালক। উনি প্রধানমন্ত্রীকে ৩১ জানুয়ারি চিঠি লিখে নতুন বছরের শুভ কামনা জানিয়েছেন। এখন ওই চিঠিরই জবাব দিলেন প্রধানমন্ত্রী। ওনাকেও প্রধানমন্ত্রী নতুন বছরের শুভকামনা জানিয়েছেন। আর শম্ভু পাসওয়ান সেই চিঠি গর্বের সাথে সবাইকে দেখান।

এর আগেও পাসওয়ান অনেকবার চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রীকে। আর এর ফলে ওনার জীবনে অনেক পরিবর্তন আসে, আর ওনার এলাকার ও চিত্র বদলে যায়। একবার পাসওয়ান এর স্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন হাসপাতাল থেকে পাসওয়ান যেই ওষুধের কথা বলা হয়, সেই ওষুধ সেখানে পাওয়া যায়নি। তারপর পাসওয়ান প্রধানমন্ত্রীকে এই ব্যাপারে চিঠি লেখেন। উনি ভাবতেই পারেন নি যে, প্রধানমন্ত্রীকে চিঠি লিখে উনি এত সফল হবেন।

প্রধানমন্ত্রী চিঠি পড়ে পাসওয়ান এর স্ত্রীকে হাসপাতালে সুচিকিৎসা করানোর বন্দোবস্ত করেন, এবং ওনার দরকারি সব ঔষধ ওনার কাছে পৌঁছে দেন। পাসওয়ান তারপরেও অনেকবার চিঠি লিখেছিলেন। যখনই এলাকায় কোন সমস্যা হত, তখনই তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখতেন।

পাসওয়ান প্রধানমন্ত্রীকে এখনো পর্যন্ত ৬টি চিঠি লিখেছেন। যার মধ্যে পাঁচটির জবাব পেয়েছেন তিনি। এরফলে ওনার জীবনই পাল্টে গেছে, আর ওনার এলাকার ও অনেক উন্নতি হয়েছে। এলাকায় নর্দমা আর সড়কের নির্মান হয়েছে। স্থানীয় মানুষ জানান যে, পাসওয়ান একজন গরীব রিক্সা চালক। আর তিনি মাঝে মধ্যেই প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন। একনকি সেই চিঠির জবাব ও পান।

তবে উনি আবাস যোজনার সুবিধা এখনো পাননি, আর এই ব্যাপারে উনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন। হয়ত খুব শীঘ্রই উনি ওই চিঠির জবাব পেয়ে যাবেন।

 



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2I2QeML
Bengali News
 

Start typing and press Enter to search