বিজেপি ক্ষমতায় আসার পর থেকে দেশকে পরিবর্তন করার জন্য নেমে পড়েছিল। যার ভিত্তিতে এখন আবার বিজেপি ২০১৯ এর জন্য মানুষের কাছে ভোট চেয়েছে। মোদী সরকার দেশজুড়ে কেমন কাজ করেছে তা এখন শুধুমাত্র বিজেপি পার্টির নেতারাই নন, কংগ্রেস পার্টির নেতারাও স্বীকার করলেন। আসলে বৃহস্পতিবার দিন সোনিয়া গান্ধী লোকসভা কেন্দ্রে দেশের সড়কপরিবহন মন্ত্রীর মন খুলে প্রশংসা করেন। কোনো দেশ যদি প্রগতি করতে চাই তাহলে সর্বপ্রথম সেই দেশের বুনিয়াদি গঠনপ্রণালী তথা পরিবহন ব্যবস্থাকে উন্নত করতে হয় আর সেই কাজে নীতিন গতকারীর থেকে দক্ষ ব্যাক্তি পাওয়া খুবই মুশকিল। কংগ্রেস আমলে কোনো একটাও সড়ক সময়ের মধ্যে নির্মাণ সম্পূর্ন হতো না, কিন্তু নীতিন গাডকারী এসে সময়ের আগে সড়ক নির্মাণ করে দেখিয়ে দিয়েছেন। আর ওই কারণের জন্যেই হয়তো এখন সোনিয়ার মতো নেত্রী বিজেপি নেতার প্রশংসা করেছে। নীতিন গাডকরী প্রধানমন্ত্রী মোদীর খুবই খাস মন্ত্রী তথা বড় মোদী সৈনিক।
নীতিন গডকারী আগত প্রজেক্ট ভারত মালা সম্পর্কে বক্তব্য রাখছিলেন। সেই সময় সোনিয়া গান্ধী সাংসদে মন খুলে নীতিন গতকারীর প্রশংসা করেন। নীতিন গতকারী যখন ভারত মালা প্রজেক্টের উপর বক্তব্য রাখছিলেন তখন সোনিয়া গান্ধী ডেস্ক বাজিয়ে সমর্থন জানান, একইসাথে অন্যান মল্লিকার্জুন খারগে সহ বাকি কংগ্রেস নেতারাও ডেস্ক বাজিয়ে নীতিন গাতকারীকে সমর্থন জানান।

জানিয়ে দি, নীতিন গাতকারী এমন একজন মন্ত্রী যিনি সময়ের আগে কাজ পূরণ করার সাথে সাথে পেট্রোল, ডিজেলের দাম কমানোর জন্য অনেক বড় ভূমিকা পালন করেছেন। যদিও সোনিয়া গান্ধী বা কংগ্রেস নেতারা ঠিক ভোটের আগে কেন তার এত প্রশংসা করছে তার পেছনে অন্য কারন রয়েছে বলে দাবি রাজনৈতিক মহলের। আসলে কংগ্রেস চাইছে লোকসভার আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কোনোভাবে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে ভাঙন ধরাতে।

মাত্র কিছুদিন আগের কথা যখন দিল্লীর একটা সংবাদ মাধ্যম(কংগ্রেস ঘনিষ্ঠ) দাবি করেছিল যে নীতিন গাতকরি নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে নাকি কথা বলছেন। কিন্তু পরে নীতিন গাতকারী সেই সংবাদ মাধ্যমের দাবি খারিজ করেন এবং বলেন যে সংবাদ মাধ্যম যে দাবি করেছে সেটা ভিত্তিহীন। এর অর্থ এই যে সোনিয়া গান্ধী বিজেপিতে ভাঙন ধরানোর জন্য ষড়যন্ত্র চালাচ্ছে এবং সেই কাজে তাদের সাহায্য করছে দালাল সংবাদ মাধ্যমগুলি। তাই সোনিয়া গান্ধী দ্বারা নীতিন গাতকারীর প্রশংসাকে এক প্রকার কূটনৈতিক ষড়যন্ত্র বলেই দাবি করা হয়েছে।
from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Ggh9Df
Bengali News