-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবরঃ কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিলেন এক বিধায়ক, লাইনে অপেক্ষা করছে আরও ১২ জন

- February 08, 2019

গুজরাটে কিছুদিন আগে কংগ্রেসের বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়া আশা প্যাটেল শুক্রবার বিজেপিতে যোগ দিলেন। উনি ২রা ফেব্রিয়ারি কংগ্রেসের সমস্ত রকম পোঁদ থেকে ইস্তফা দিয়েছিলেন। গুজরাট বিজেপির নেতা জিতু বাঘানি আর হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এর উপস্থিতিতে উত্তর গুজরাটের পার্টি অফিসে আশা প্যাটেল আর ওনার কিছু সমর্থক বিজেপিতে যোগ দেন।

গুজরাটে কংগ্রেসের উপর জাত-পাতের রাজনীতির অভিযোগ তুলে আশা কংগ্রেস ছেড়েছিলেন। এমনকি গুজরাট কংগ্রেসের উপর অন্তদ্বন্দ্বের অভিযোগ তুলেছিলেন উনি। উনি বলেছিলেন, মোদীজির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে দেশের গরীবরা সংরক্ষণ পাচ্ছে। আর আমাদের দল এখনো জাত পাটের রাজনীতি করছে।

আশা প্যাটেল গুজরাটের উনঝা আসন থেকে বিধায়ক ছিলেন। লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসের জন্য এটা বড়সড় ঝটকা। ২০১৭ সালে আশা বিজেপির থেকে আসন কেড়ে উনঝা সিটটি কংগ্রেসের হাতে তুলে দিয়েছিলেন। উনঝা বিধানসভা আসন মহেসানা লোকসভার আসনের অন্তর্গত। এই লোকসভা আসনের সাতটি আসনের মধ্যে বিজেপির কাছে চারটি আর কংগ্রেসের কাছে তিনটি আসন আছে।

এর আগেও কংগ্রেসের এক বিধায়ক আর ওবিসি নেতা কুওরজি বাবলিয়া গত বছরের জুলাই মাসে কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। আর তিনি বিজেপিতে যোগ দিয়ে বিজয় রুপানির নেতৃত্বে থাকা বিজেপি সরকারের ক্যাবিনেট মন্ত্রী হয়েছিলেন।

এরপর উপনির্বাচনে উনি গুজরাটের জসদন বিধানসভা আসন থেকে নির্বাচনে দাঁড়িয়ে ১৯৫০০ এর বেশি ভোটে জয় লাভ করেছিলেন। ২০১৭ তে হওয়া গুজরাট বিধানসভা নির্বাচনে ১৮২ টি আসনের মধ্যে ৯৯ টি বিজেপি আর ৭৭ টি আসনে কংগ্রেস জয়লাভ করেছিল। কিন্তু এখন কংগ্রেসের বিধায়ক সংখ্যা ৭৫ এ দাঁড়িয়ে আছে।

শুধু আশা প্যাটের আর কুওরজি বাবলিয়াই না, কংগ্রেসের হাত ছেড়ে বিজেপিতে যোগ দিতে পারেন কংগ্রেসের আরও ১২ বিধায়ক। তাঁদের মধ্যে অন্যতম হলেন পাটিদার আন্দোলনের নেতা এবং হার্দিক প্যাটেলের সঙ্গী অল্পেশ ঠাকুর। কংগ্রেসের মধ্যে যে বড়সড় বিবাদের কারণেই গুজরাট কংগ্রেসে এরকম ভাঙনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটা স্বীকার করেছেন কংরেসেরই নেতারা।



from India Rag Bengali : Bengali News, বাংলা খবর, Bangla News, Bangla Khobor, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Bsoonk
Bengali News
 

Start typing and press Enter to search