সম্প্রতি হওয়া বিধানসভা নির্বাচন, বিজেপি সহ সমগ্র দেশকে চমকিত করে রেখেছিল। কারণ এই নির্বাচনের আগে বিজেপি ভারতের সবথেকে বড় রাজনৈতিক পার্টি হিসেবে উঠে এসেছিল। কিন্তু ছত্রিশগড়, রাজস্থান ও মধ্যপ্রদেশে হারের পর বিজেপিকে বড় হতাশার সম্মুখীন হতে হয়। এখন বিজেপি ওই ৩ রাজ্যে হারের কারণ খুঁজে বেড়াচ্ছে যাতে লোকসভা নির্বাচনে কোনোভাবে ভুল না হয়। বিজেপির হারের কারণ খুঁজতে গিয়ে আরএসএস একটা বড় পর্দাফাঁস করেছে যা বিজেপি সমর্থকদের অবাক করেছে। আসলে এই তিন রাজ্যে বিজেপির হারের মধ্যে, মধ্যপ্রদেশের হারে বিজেপি সবথেকে বড় ঝটকা পেয়েছিল।
কারণ মধ্যপ্রদেশে বিজেপি খুব কম অন্তরে হেরেছে। এমনকি এই রাজ্যতে পূর্ব মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ভূমিস্তরে অনেক কাজ করেছিলেন। এই কারণে মধ্যপ্রদেশে জনতার সমর্থন পাওয়ার উপর পূর্ন আশা রেখেছিলেন। মধ্যপ্রদেশে হারের কারণ খুঁজতে গিয়ে RSS জানিয়েছে যে বিজেপি এই রাজ্যগুলিতে ব্যাক্তিগত প্রচার বেশি করেছিল।

বিজেপির এই ব্যাক্তিগত প্রচার মানুষের মনে খারাপ প্রভাব ফেলেছিল বলে জানিয়েছে আরএসএস। সঙ্ঘ বিজেপিকে যে রিপোর্ট দিয়েছে তাতে বলা হয়েছে যে বিজেপির হারের মুখ্য কারণ নেগেটিভ কাম্পেনিং।

MP তে বিজেপি একটা শ্লোগান চালিয়েছিল সেখানে বলা হতো- ‘ মাফ করো মহারাজ, আমাদের নেতা শিবরাজ’। RSS এর মতে এই ধরণের প্রচার বিজেপির জন্য খুবই ঘাতক। এই ধরণের শ্লোগান মানুষের কাছে বিজেপির ছবি খারাপ করেছে। লোকসভা নির্বাচনে যদি ভালো ফলাফল করতে হয় তবে এই ধরণের কাম্পেনিং থেকে এড়িয়ে চলতে হবে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2F0yfEw
Bengali News