বিগত কিছুদিন ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিক নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। এখন খবর আসছে যে অভিনেতা বিবেক অবেরয় এই ছবিতে প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় থাকবেন। জানুয়ারি মাসে থেকে অর্থাৎ এই মাস থেকে এই ফ্লিমের শুটিং শুরু হবে। বিগত কিছু সময় ধরে বলিউডে বায়োপিক তৈরির টেন্ড শুরু হয়েছে। লাভ স্টোরি নিয়ে ঝুলে থাকা বলিউড এখন চাহিদার চাপে বায়োপিক টপিক এর উপর ঝুঁকেছে। অবশ্য আগে শুধুমাত্র স্পোর্টস বায়োপিক তৈরি হতে শুরু করেছিল কিন্ত এখন রাজনৈতিক মুখের উপরেও বায়োপিক তৈরি হতে শুরু হয়েছে। এমনি বায়োপিক দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তৈরি হওয়ার চর্চা শুরু হয়েছে।
বোম্বেই টাইমস এ ছাপা খবর অনুযায়ী প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর বায়োপিক ছবি তৈরির কাজ জানুয়ারি ২০১৯ এ শুরু হবে। প্রাপ্ত খবর অনুযায়ী, প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর তৈরি হওয়া বায়োপিকে প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূমিকায় অভিনয় করবেন বলিউডের বিখ্যাত অভিনেতা বিবেক ওবেরয়। খবর অনুযায়ী এই ফ্লিমের শুটিং গুজরাট, দিল্লী, হিমাচল প্রদেশ ও উত্তরখণ্ডে সম্পন্ন হবে। বিবেক ওবেরয় এই বায়োপিকের জন্য শারীরিক ও মানসিক দিক থেকে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে।

এই ফ্লিমের টাইটেল এখনও ঠিক হয়নি কিন্তু ফ্লিমের ডিরেক্টর ঠিক হয়ে গেছে। প্ৰধানমন্ত্রী মোদীর বায়োপিক এর ডিরেকশন দেবেন, মেরি কম এর বায়োপিক ডিরেক্টর উমঙ্গ কুমার। একটা দল বাইয়োপিক এর গল্পের উপর দেড় বছর ধরে কাজ করছে। মনে করা হচ্ছে যে সমস্থকিছু আধিকারিক অনুমতি নেওয়ার পর খুব শীঘ্রই শুটিং শুরু হয়ে যাবে।
ফ্লিমতে প্ৰধানমন্ত্রী মোদীর শাখা যোগদান থেকে শুরু করে হিমালয়ের কাটানোর জীবন এবং শেষমেষ রাজনীতিতে নেমে সমাজের জন্য নিজেকে সমর্পিত করার পুরো ঘটনাবলী থাকবে। প্ৰধানমন্ত্রী মোদীর ভক্তদের সংখ্যা এখন রেকর্ড সীমা ছাড়িয়ে গেছে, এমনকি পুরো বিশ্বজুড়ে প্ৰধানমন্ত্রী নিজের প্রভাব বিস্তার করেছেন। যার কারণে বলিউড জগৎ প্রধানমন্ত্রীর বায়োপিক তৈরির দিকে ঝুঁকে পড়েছে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GRGnJn
Bengali News