যোগী আদিত্যনাথ যখন থেকে মুখ্যমন্ত্রী পদে বসেছেন তখন থেকে দেশ বিদেশে থেকে নানা প্ৰতিক্রিয়া আসতে শুরু হয়ে গিয়েছে। একজন যোগী মহারাজের মুখ্যমন্ত্রী হওয়ার প্রভাব পাকিস্থান পর্যন্ত পৌঁছে গিয়েছে। পাকিস্থানের উগ্রবাদীরা কয়েকবার তো যোগী আদিত্যনাথকে ঘিরে মন্তব্যও করে দিয়েছেন। সম্প্রতি যোগী আদিত্যনাথের উপর এক পাকিস্থানি মেয়ে বিতর্কিত মন্তব্য করেছে যা বর্তমানে সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্থানের এই মহিলা সম্প্রতি এক কার্যক্রমে জমিয়ে যোগী আদিত্যনাথের প্রশংসা করেছেন। একইসাথে মেয়েটি এটাও বলেছে- যদি যোগী আদিত্যনাথ ভারতের প্রধানমন্ত্রী হন তাহলে আমরাও ভারতীয় নাগরিক হতে বেশি সময় নেব না।

এই মেয়েটির নাম নারোধা মালিনী।এই পাকিস্থানি মেয়েটি বিগত বছরে পাকিস্থানের করাচি শহরে হোলির এক অনুষ্ঠানে গায়েত্রী মন্ত্র গেয়েছিল। এই কার্যক্রমে তৎকালীন প্ৰধানমন্ত্রী নওয়াজ শরীফও উপস্থিত ছিলেন। গায়িকা নারোধা মালিনীর গায়েত্রী মন্ত্র গাওয়ার ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছিল এবং বিষয়টি নিয়ে মানুষ খুব চর্চাও করেছিল। পাকিস্থানের মতো কট্টরপন্থী ইসলামিক দেশে প্ৰধানমন্ত্রীর সামনে সুন্দরভাবে গায়েত্রী মন্ত্র গাওয়ার ভিডিও ভারত-পাকিস্থান দুই দেশের জনগণকেই প্রভাবিত করেছিল।নারোধা যখন গায়েত্রী মন্ত্র গেয়েছিলেন তখন হলে পাকিস্থানের পূর্ব প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ উপস্থিত ছিলেন। নারোধা যে গায়েত্রী মন্ত্র গাইবে এমন কল্পনা কেউ করতে পারেনি তাই নারোধা তার গাওয়া শুরু করতেই হলে উপস্থিত লোকজন একে অপরের দিকে চাইতে শুরু করেছিল।

তবে কিছুক্ষনের মধ্যে গায়েত্রী মন্ত্র পাকিস্থানিদের এমন প্রভাবিত করে যে তারাও এই সুর ধরে ফেলে। ওই অনুষ্ঠানে নওয়াজ শারফি জিহাদিদের হাত থেকে পাকিস্থানের হিন্দুদের ও হিন্দু মন্দির বাঁচানোর কথা বলেছিলেন।নারোধা মালিনী এখন আরো একবার সোশ্যাল মিডিয়ার চর্চার বিষয় হয়ে উঠেছেন। যোগী আদিত্যনাথকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন নারোধা মালিনী।মালিনী জানিয়েছেন যে উনি হিন্দুস্থানকে মনেপ্রাণে পছন্দ করেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খুব শক্তিশালী ও সাহসী সিধান্ত নেন বলে মত প্রকাশ করে এই পাকিস্থানি মেয়ে। যোগী প্ৰধানমন্ত্রী হলে দেশের বিকাশ হবে বলেও মন্তব্য করেন নারোধা মালিনী।

নারোধা মালিনী বলেছেন যোগী আদিত্যনাথ একজন শক্তিশালী নেতা এবং উনি ভারতের প্ৰধানমন্ত্রী হলে আমরাও খুব তাড়াতাড়ি হিন্দুস্থানী হয়ে যাবো। নারোধা ভারতবর্ষকে খুবই পছন্দ করেন এবং পুনরায় অখন্ড ভারত হওয়ার কথাও বলেন।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2W1qLX8
Bengali News