-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

মসজিদে আরবি পড়ানোর নামে সাত নাবালিকার যৌন হেনস্থা, অভিযুক্ত কালনার ইমাম

- August 07, 2021


কালনাঃ মসজিদে পড়ানোর সময় নাবালিকা ছাত্রীর যৌন হেনস্থার অভিযোগ উঠল ইমামের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের কালনা থানার উত্তর গোয়ারার মণ্ডল পাড়ার মসজিদের ইমামের এই কাণ্ডে হতবাক সবাই। অভিযুক্ত ইমাম গিয়াসুদ্দিন শেখের বিরুদ্ধে কালনা থানায় অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

প্রাপ্ত খবর অনুযায়ী, কালনার ওই মসজিদে আরবি ভাষা চর্চার জন্য এলাকার বাসিন্দারা তাঁদের সন্তানদের পাঠাতেন। কিন্তু সেখানে পড়ানোর আছিলায় নাবালিকা ছাত্রীর যৌন নিগ্রহ করায় অভিযুক্ত হল মসজিদের ইমাম। জানা গিয়েছে যে, ওই মসজিদে পড়াশোনা করা নাবালিকাদের সঙ্গে ছুটির পর অশালীন আচরণ করত ইমাম।

মসজিদে শিক্ষা প্রাপ্ত করতে যাওয়া মোট সাতজন নাবালিকার যৌন নিগ্রহে অভিযুক্ত গিয়াসুদ্দিন শেখ। ইমামের যৌন লালসার শিকার হওয়ার পর ভয়ে বাড়িতে মুখ খুলতে পারত না পড়ুয়ারা। বিগত একমাস ধরে এই কাজ করে চলছিল ইমাম। কিন্তু বৃহস্পতিবার রাতে এক ছাত্রী বাড়িতে গিয়ে মুখ খুলে সমস্ত ঘটনা জানায়। এরপরই ইমামের যৌন কেচ্ছা সামনে আসে।

খবরটি জানাজানি হতে মসজিদ কমিটি ইমামকে অন্যত্র সরিয়ে দেয়। এরপর কালনা থানায় সুবিচারের আশায় দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। থানায় অভিযোগ জমা পড়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।

The post মসজিদে আরবি পড়ানোর নামে সাত নাবালিকার যৌন হেনস্থা, অভিযুক্ত কালনার ইমাম first appeared on India Rag .

from India Rag https://ift.tt/3Cs2RcA
Bengali News
 

Start typing and press Enter to search