-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবর: ISRO এর মাস্টারপ্ল্যান! দেশের সমস্থ রেলইঞ্জিনকে জুড়ে দেওয়া হবে স্যাটেলাইটের সাথে।

- January 18, 2019

২০১৯ সালে ভারতীয় রেল দেশের জনগনের জন্য বড় বড় উপহার নিয়ে আসছে। রেল দুর্ঘটনাকে কমিয়ে আনার সাথে সাথে রেলের অভ্যন্তরীণ ব্যাবস্থা উন্নত করার উপর জোর দিয়েছে রেল মন্ত্রক। সরকার এমন অনেক টেকনোলজি আনছে যা রেলওয়েকে সুরক্ষিত করার সাথে ট্রেনে ঘটা দুর্ঘটনাকে নিয়ন্ত্রণ করবে। রেলমন্ত্রক ট্রেনের বগি বাড়ানোর সাথে সাথে হাইস্পিড ট্রেন আনার উপর জোরগতিতে কাজ করছে। তবে শুধু এই নয়, ভারতীয় রেল এবার ট্রেনের ইঞ্জিন স্যাটেলাইট এর সাথে জুড়ে দেওয়ার নির্ণয় নিয়েছে।

এই পক্রিয়াকে সম্পূর্ণ হলে কি সুবিধা হবে:

১)ট্রেনের বর্তমান অবস্থান আরো সহজে বুঝতে পারা যাবে।
২) রেলওয়ে নেটওয়ার্ককে আধুনিক করার উপর জোর পাওয়া যাবে।
৩) ট্রেনের রুট, গতি ইত্যাদির উপর লক্ষ রাখা যাবে।
৪) ট্রেনের আগমন, প্রস্থান, নিশ্চিত করা দূরত্ব, হটাৎ আটকে পড়া এবং সেকশনের মধ্যে দূরত্ব সম্পর্ক জানা যাবে।
৫) দুর্ঘটনা আটকানোর জন্য আরো সুব্যবস্থা করতে পারবে রেলওয়ে ডিপার্টমেন্ট।
৬) রেল যাত্রীদের যাত্রা আরো সুরক্ষিত হবে।

রেল ইঞ্জিনের সাথে স্যাটেলাইট জুড়ে দেওয়ার লক্ষতে ভারত ২০১৮ সালেই সফল হয়েছে। এখন শুধু কার্য শেষ করার উপক্রম। ২০১৮ সালেই সরকার ১০ টি ইঞ্জিনের সাথে স্যাটেলাইট জুড়ে পরীক্ষা করে ফেলেছে। এই বছরের মধ্যেই(২০১৯) দেশের ১০,৮০০ ইঞ্জিনের সাথে স্যাটেলাইটকে জুড়ে দেওয়ার কাজ সম্পন্ন করা হবে।

সরকারের এই ক্ৰান্তিকারী পদক্ষেপের দরুন রেলওয়ের যাত্রা আরো সুরক্ষিত হতে চলেছে। ভারতীয় রেলওয়ে ISRO এর সাথে মিলে এই টেকনোলজিকে কাজে লাগানোর জন্য নেমে পড়েছে। এর ফলে ট্রেনের বাস্তবিক স্থিতি সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে এবং দেশের মধ্যে থাকা মানবরহিত ক্রসিং এর উপর উপগ্রহের সাহায্য নজর রাখা যাবে।

এই পুরো প্রজেক্ট নিয়ে ২০১৮ সালেই রেলওয়ে ISRO এর সাথে কাজ শুরু করেছিল। এই প্রজেক্ট এর জন্য ১০ টি ট্রেনের ইঞ্জিনের উপর সফল প্ৰয়োগ করা হয়েছে। এবার যাত্রীদের যাত্রা মঙ্গলময় করার জন্য ইসরোর সাথে দেশের বাকি ট্রেন ইঞ্জিনগুলো যুক্ত করে দেওয়ার হবে।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2sCTIeh
Bengali News
 

Start typing and press Enter to search