লোকসভা নির্বাচনের আগে নিজের ক্ষমতা দেখানোর জন্য আগামী ১৯ শে জনুয়ারী রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সভা করতে চলেছে বিগ্রেডে। সেই সভায় উপস্থিত থাকার কথা ছিল দেশের সমস্ত বিজেপি বিরোধী দল গুলির শীর্ষ নেতৃত্বের কিন্তু ইতিমধ্যেই রাজ্য সরকারের মুখের উপর জবাব দিয়ে রাহুল গান্ধী সহ বেশ কয়েকটি দলের নেতানেত্রীরা জানিয়ে দিয়েছেন যে তারা আসতে পারবেন না বিগ্রেডের সভায়। তাই সভা করার আগে কিছুটা ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস।
অপরদিকে তৃণমূল কে পাল্টা জবাব দিতে প্ৰস্তুত রাজ্য বিজেপি। এইদিন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়ে দিলেন রাজ্য বিজেপির পরিকল্পনা। এইদিন সাংবাদিক সম্মেলন করে দিলীপ বাবু জানিয়ে দিয়েছেন রাজ্য বিজেপি কবে কোথায় সভা করবেন। মমতার বিগ্রেডের পরের দিনই অর্থাৎ ২০ ই জানুয়ারী রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ। উনি ২০ ই জানুয়ারী মালদাতে সভা করবেন বলে জানা গিয়েছে। এছাড়াও আগামী মাসের ৮ তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করবেন বিগ্রেডে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এরাজ্যে এসে মোট পাঁচটি সভা করবেন বলে জানা গিয়েছে। মালদার পরে ২১ শে জানুয়ারী উনি বীরভূমের সিউড়িতে। আর তারপর উনার সভা করার কথা ঝাড়গ্রামে। এছাড়াও অমিত শাহজির সভা করার কথা আছে কৃষ্ণনগরে এবং জয়নগরে আগামী ২২ শে জানুয়ারী।
রাজ্য বিজেপির তরফে জানানো হয়েছে যে, আগামী মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিগ্রেড সভা করার আগে বাংলার গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে পথ সভা করবে রাজ্য বিজেপি। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে বিজেপির প্রচারের জন্য রাজ্যে সভা করতে আসবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এছাড়াও বিজেপির রাজ্য সভাপতি জানিয়েছেন যে, রাজ্যের প্রতিটি লোকসভা কেন্দ্রে এবং বিধানসভা কেন্দ্রে গিয়ে গিয়ে প্রচার সভা করা হবে।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VYHoCJ
Bengali News