-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

প্রধানমন্ত্রী মোদীর ক্রান্তিকারী সিধান্ত! ভারতে যাত্রীবাহী বিমান নির্মাণ ও মেরামত নিয়ে বড় ঘোষণা কেন্দ্র সরকারের।

- January 17, 2019

একদিকে কংগ্রেস আমলে দেশে একের পর এক ঘোটালা ও দুর্নীতি হয়েছিল তো অন্যদিকে বর্তমান মোদী সরকারের আমলে সরকার একের পর এক ক্রান্তিকারী সিধান্ত নিয়ে চলেছে। সম্প্রতি কেন্দ্র সরকার দেশের হিতে এক দুর্দান্ত সিধান্ত নিয়ে ফেলেছে যা দেশজুড়ে ব্যাপক উদ্যোগের উদ্ভব করবে। প্রাপ্ত খবর অনুযায়ী মোদী সরকার ভারতেই যাত্রীবাহী বিমানের নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশে বড় মাত্রায় বিমান নির্মাণের জন্য কাজ শুরু করার জন্য সরকার সিধান্ত নিয়েছে। এর জন্য অর্থনৈতিক দিক থেকে আলোচনার জন্য সরকার বৈঠকের আয়োজন করবে বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ প্রভু মঙ্গলবার দিন মিডিয়ার কাছে এই বিষয়ে বিস্তারিত বলেন। প্রভু বলেন সরকার চাই যে বিমানের নির্মাণ, মেরামত ও বাকি পরিবর্তনের কাজ ভারতেই করা হোক।

উনি বলেন যদি এই কাজ দেশের বাইরে করা হয় তাহলে দেশের একটা মোটা অর্থ বাইরে চলে যায়। এই সমস্থ কাজ দেশে করা হলে দেশে রোগজারের উপরেও প্রভাব পড়বে এবং দেশ দ্রুতহারে বিকশিত হতে পারবে। উনি বলেন দেশের চাহিদা পূরণের জন্য ২৩০০ নতুন বিমানের প্রয়োজন। আমরা এই কাজের জন্য বিশ্বের শীর্ষ বিমান কোম্পানির সাথে হাত মিলিয়ে কাজ করতে পারি।

বিশেষ করে বিমানের রক্ষনাবেক্ষন ও মেরামতের কাজ দেশের মধ্যেই করা হোক এমনটাই চায় সরকার। স্বদেশী কোম্পানি যাতে এই সমস্ত কাজের সুযোগ পায় তার জন্য সরকার পদক্ষেপ নেবে বলে জানান সুরেশ প্রভু। বিদেশী কোম্পানির দ্বারা কাজ হওয়ায় দেশের সম্পদের অনেক ক্ষতি হচ্ছে। সরকার এই ক্ষতিকে বাঁচানোর প্রয়াসে নেমে পড়েছে।

পরবর্তী দুই দশকে ভারতে এয়ার প্যাসেঞ্জার ১.১২ বিলিয়ন পার করে যাবে। বর্তমানে এই ট্রাফিক ১৮৭ মিলিয়নের কাছে রয়েছে। মঙ্গলবার দিন গ্লোবাল এভিয়েশন সামিটে এই সেক্টরের গ্রোথ এর রিপোর্ট কার্ড পেশ করা হয়েছিল। এক আধিকারিক বলেন দেশে বর্তমানে প্রায় ১০০ টি এয়ারপোর্ট রয়েছে, ২০৪০ সালে এই সংখ্যা নিশ্চিতভাবে ২০০ পার হয়ে যাবে। কংগ্রেস আমলে এই সংখ্যা ছিল ১৫ টি। কিন্তু মোদী সরকার ক্ষমতায় এসে এই সংখ্যা প্রায় ১০০ এর কাছাকাছি পৌঁছাতে চলেছে। এই বিকাশের মুখে দাঁড়িয়ে বিমানের মেরামত ও বিনির্মানের কাজ ভারতে যাতে করা হয় তার দিকে মন কেন্দ্রিক করছে ভারত সরকার।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FumCpu
Bengali News
 

Start typing and press Enter to search