আজ দেশে দুর্নীতি ক্যানসার রোগের মতো ছড়িয়ে পড়েছে। অফিস, আদালত,হসপিটাল সর্বত্র দুর্নীতি নামক রোগ ছড়িয়ে পড়েছে। অবশ্য কেন্দ্রে বিজেপি আসার পর মোদী নামক এন্টিবায়োটিক ওষুধ দেশ জুড়ে প্রয়োগ করা হয়েছে। নরেন্দ্র মোদী প্ৰধানমন্ত্রী পদে শপদ নেওয়ার পরেই জানিয়েছিলেন যে দূর্ণীতির উপর কোনো সহিষ্ণুতা দেখানো হবে না। “না খায়ুঙ্গা না খানে দুঙ্গা” এর নীতি অনুযায়ী মোদী সরকার দেশজুড়ে দুর্নীতি মুছে ফেলার কাজ শুরু করেছিল। জানিয়ে দি দেশে যে সমস্থ দুর্নীতি চলে তার মধ্যে সবথেকে বিপদজনক দুর্নীতি হলো ডাক্তার, হসপিটাল সংক্রান্ত দুর্নীতি। এক্ষেত্রে অনেক দুর্নীতিগ্রস্ত ডক্টর মানুষের জীবন নিয়ে খেলা করে কোটি কোটি টাকা লুটে নেয়। মোদী সরকার সেই সমস্থ দুর্নীতিগ্রস্থ ডক্টরদের পেছনে এখন অভিযান শুরু কোটে দিয়েছে।
মোদী সরকার দুর্নীতিগ্রস্থ ডাক্তারদের সায়েস্তা করার জন্য অভিযুক্ত ডাক্তারদের বাড়িতে ইনকাম ট্যাক্স অফিসারদের ছাপামার শুরু হয়েছে। উত্তরপ্রদেশ রাজ্যে একসাথে বহু নামি দামি চিকিৎসকের বাড়িতে ঢুকে তদন্ত শুরু করে দিয়েছে ইনকাম ট্যাক্স অফিসাররা। আজ সকাল থেকেই উত্তরপ্রদেশে এই অভিযান শুরু করা হয়েছে। উত্তরপ্রদেশের জনগণের বক্তব্য এইরকমভাবে এত চিকিৎসকের বাড়িতে ছাপমার উত্তরপ্রদেশে এই প্রথমবার।

উত্তরপ্রদেশে বেশ কয়েকটি জেলায় আজ সকাল ৮ টা থেকে এই অভিযান শুরু করেছে আয়কর বিভাগ। ইনকাম ট্যাক্সের টিম নামি দামি চিকিৎসকের বাড়িতে গিয়ে নথিপত্র চেক, বেনামি সম্পত্তির দলিল ইত্যাদি খোঁজ করতে শুরু করেছে।লখনউ, কানপুর, মেরুট, নয়ডা,মুরাদাবাদ সহ অন্যান্য শহরে আয়কর বিভাগ তাদের অভিযান শুরু করেছে।
শুধু চিকিৎসকদের বাড়ি নয়, উত্তরপ্রদেশের বেশ কয়েকটি হাসপাতালেও এই অভিযান করা হয়েছে। দেশে সৎ চিকিৎসকের অভাব নেই কিন্তু সেইসাথে অসৎ চিকিৎসকদের সংখ্যাও হুর হুর করে বেড়ে চলেছে যারা জনগণকে মুর্খ বানিয়ে টাকা লুটতে নেমে পড়েছে। লখনউ এর চরক হাসপাতাল, কানপুরের এসপিএম হাসপাতালেও ইনকাম ট্যাক্স
অভিযান চালিয়েছে। এর আগে কানপুরের দুই হাসপাতালে অভিযান চালানোর পর বন্ধ হয়ে যাওয়া টাকা পাওয়া গেছিলো। এরপর থেকে আয়কর বিভাগ আরো সক্রিয় হয়ে কাজ শুরু করে দিয়েছে। আসলে নেতাদের সাথে সংযোগ থাকা নেতারা বহু চিকিৎসক জনগণকে ঠকিয়ে কালো টাকার ব্যাবসা শুরু করেছিল। কিন্তু এখন মোদী ক্ষমতায় এসে সেই কালো ব্যবসার উপর জল ঢালতে শুরু করে দিয়েছে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Mg9tAW
Bengali News