সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই কর্ণাটকের রাজনীতিতে টালবাহল অবস্থা। সেখানে এই মুহূর্তে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেকোনো মুহূর্তে ঘুরে যেতে পারে সেখানকার রাজনৈতিক সমীকরণ। আর এই খবর সামনে আসার পর সবচেয়ে চাপে রয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী কমারস্বামী। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, কর্ণাটকের বিজেপি রাজ্য সভাপতি ইয়েদুরাপ্পা সেখানকার জেডিএস এবং কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে সরকার গঠন করার দিকে অনেকটা এগিয়ে গিয়েছেন।কর্ণাটকের বিধানসভায় এবার সবথেকে বেশি আসন পেয়েছিল বিজেপি। কিন্তু তার সত্ত্বেও সেখানে সরকার গঠন করা সম্ভব হয়নি। কারণ মাত্র কয়েকটি আসনের জন্য সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে পারে নি বিজেপি।
তারফলে সবথেকে কম আসন পাওয়া জেডিএস কে সাথে নিয়ে কংগ্রেস সেখানে সরকার গঠন করে এবং তার বিনিময়ে জেডিএসের কুমারস্বামী কে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিতে হয়।সেই সময়ে কংগ্রেসের অনেক বিধায়ক বিজেপিতে যোগদান করতে চেয়েছিলেন কিন্তু কংগ্রেস নিজেদের বিধায়কদের একটা গেষ্টহাউসের মধ্যে বন্ধি করে রেখেছিলেন। ফলে সে যাত্রায় তারা বেঁচে যায়। কিন্তু সরকার গঠন করার পরই কংগ্রেস এবং জেডিএস বিধায়কদের সাথে যোগাযোগ রাখতে শুরু করেন ইয়েদুরাপ্পা।

আর এই ব্যাপারে বিস্তারিত ভাবে আলোচনার জন্য এইদিন কর্ণাটকের বিজেপি বিধায়কদের ডেকে পাঠানো হয় দিল্লির বিজেপি মহলে। প্রাপ্ত খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ইয়েদুরাপ্পা যোগাযোগ রেখেছেন জেডিএসের ৩ জন এবং কংগ্রেসের ১০ জন বিধায়কের সাথে।বিশেষ সূত্রে জানা গিয়েছে যে, এবার ইয়েদুরাপ্পা সরকার গঠন করার দাবি জানাতে চলেছে কংগ্রেস এবং জেডিএসের মোট ১৩ জন বিধায়ক কে সাথে নিয়ে।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Cp3wNP
Bengali News