লোকসভা নির্বাচনে আর মাত্র কয়েদিনের বাকি, বিজেপির সাথে সাথে দেশের অন্য দলগুলিও রণনীতি তৈরির জন্য লেগে পড়েছে। নির্বাচন সামনে আসায় জোট করা এবং ভেঙে পড়ারও সময় চলে এসেছে। উত্তরাখণ্ডের সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টি জোট করার ঘোষণা করে দিয়েছে। একই সাথে দক্ষিণ ভারতে বিজেপি যে প্রচেষ্টা চালিয়েছিল তার ফলাফল এখন দেখা দিতে শুরু করেছে। আসলে বিজেপি পশ্চিমবঙ্গ ও দক্ষিণ ভারতে বিশেষ কার্য করেছে যাতে লোকসভা নির্বাচনে বহুমত পাওয়া যায়। অন্যদিকে বিরোধীদলগুলি মহাজোট করে মোদী সরকারকে হারানোর সিধান্ত নিয়েছে। এর মধ্যে বিজেপির জন্য একটা খুশির খবর সামনে এসেছে যা বিরোধিদের কিছুটা হলেও হতাশ করবে। এই খবর মূলত দক্ষিণ ভারত থেকেই সামনে আসছে।
আসলে বিজেপি পার্টি দক্ষিণ ভারতে এআইএমডিআইকে এর সাথে জোট করতে চাইছিল। AIADMK পার্টি এখন বিজেপির সাথে জোট করার উপর সবুজ সংকেত দিয়েছে। AIADMK পার্টি সংকেত দিয়েছে যে বিজেপি পার্টির সাথে জোট বেঁধে তারা মাঠে নেমে লড়াই করতে পারে। AIADMK এর বক্তব্য যে নির্বাচনী জোট করতে তাদের কোনো সমস্যা নেই। উল্লেখ্য, AIADMK পার্টির শীর্ষ পদ আধিকারিক উপরাষ্ট্রপতি মিডিয়ার কাছে বলেন যে নির্বাচনের সময় অনেক কিছুই ঘটতে পারে।

উনি মাদুরাইতে বলেন যে পার্টি একটা যোগ্য ও জনগণ দ্বারা পছন্দকৃত একটা জোটের ঘোষণা করতে চলেছে। উনি আরো বলেন, সংসদীয় নির্বাচন হোক বা স্থানীয় নির্বাচন সবক্ষেত্রেই পার্টি নিজের সমগ্র প্রয়াস করবে। মিডিয়ার কাছে এই মন্তব্যের পর এটা পরিষ্কার যে বিজেপি ও AIADMK পার্টি একটা জোট করতে চলেছে। অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন আমরা আমাদের NDA এর পুরানো সহযোগীদের বরাবরই গুরুত্ব দিয়ে আসছি।
AIADMK পার্টি বর্তমানে তামিলনাড়ুর ক্ষমতাশালী পার্টি যারা লোকসভার আগে বিজেপির সাথে জোট করে বিরোধী দলগুলিকে কড়া টক্কর দেওয়ার পস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপে AIADMK যতটা লাভ তুলবে ঠিক ততটাই লাভবান হবে বিজেপি। কারণ জোট হলে দক্ষিণ ভারতে একটা ভালো জায়গা করে নিতে পারবে ভারতীয় জনতা পার্টি।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2APqcqe
Bengali News