লোকসভা নির্বাচনের আগে বড় ঝটকা পেল কংগ্রেস পার্টি। তেলেঙ্গানার তেলেগু দেশম পার্টি(TDP) লোকসভা নির্বাচনে কংগ্রেসের সাথে জোট না করার ইঙ্গিত দিল। সূত্রের খবর অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে কংগ্রেসের বিরুদ্ধে মানুষের খোপকে মাথায় রেখে TDP এই সিদ্ধান্ত নিয়েছে। TDP এর প্রমুখ তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৮ জানুয়ারি দিল্লীতে এসে রাহুল গান্ধী, কেজরিওয়ালের সাথে দেখা করেছিলেন। ওই দিন চন্দ্রবাবুর বক্তব্য ছিল যে বিজেপিকে হারানোর জন্য জোট করা একটা রাজনৈতিক বাধ্যতা এবং সেই পথেই হাঁটবেন তারা। কিন্তু এখন হটাৎ করেই জোট থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন চন্দ্রবাবু। বিজেপিকে হারানোর জন্য কোমর বেঁধে একসাথেই দিল্লীতে উপস্থিত হয়েছিল নাইডু, কেজরিওয়াল ও অন্যান্য নেতারা। কিন্তু অন্ধ্রপ্রদেশের কংগ্রেস বিরোধী ইঙ্গিত লক্ষ করেই সিধান্ত পাল্টে ফেলেছে তেলেগু দেশম পার্টি(TDP)।
অন্ধ্রের বিভাজন হওয়ার পর থেকে মানুষের অসন্তুষ্টির স্বীকার হয় কংগ্রেস পার্টি। এক সময় যে অন্ধ্র কংগ্রেস পার্টির গড় নামে পরিচিত ছিল সেই অন্ধ্র থেকে এখন কংগ্রেস পুরোপুরি সাফ হয়ে গিয়েছে। এখন অন্ধ্র থেকে কংগ্রেস এমন মুছে গিয়েছে যে একটা বিধায়ক, সাংসদ পর্যন্ত নেই। এ
তাই স্পষ্টতই টিডিপি কংগ্রেসকে সাথে নিয়ে লোকসভার রিস্ক নিতে চাইছে না।

অনেক আগে থেকেই টিডিপি কংগ্রেসের সাথে জোটের কথা বলে আসছে কিন্তু শেষ মুহূর্তে এসে বিবেচণা করার পর পাল্টি খেল। কংগ্রেস পার্টি এখন দেশজুড়ে আতঙ্কবাদী সমর্থক ও হিন্দি বিরোধী পার্টি হিসেবেও পরিচিত হয়েছে যার কুপ্রভাব টিডিপির উপর পড়তে পারে। অন্যদিকে জোট পার্টিকে ভোট দিতে কোনো মানুষ পছন্দ করে না এর দুর্পরিনাম ভুগতে হতে পারে। শুধুমাত্র মোদীকে ক্ষমতা থেকে হাটতে গিয়ে এত বড় রিস্ক নিতে চাইছে না চন্দ্রবাবু নাইডু।
এমনকি দেশ জোট হলেও রাজ্যস্তরে তেমন কোনো লাভ পাবে না টিডিপি, কারণ অন্ধ্রতে কংগ্রেস একটা দুর্বল ও মানুষের দ্বারা ছুঁড়ে ফেলা পার্টি। শুধু এই নয়, বিধানসভা নির্বাচনের পর তেলেঙ্গানার স্থানীয় নেতারা পার্টি কমান্ডের উপর চাপ প্রয়োগ করেছে জোট না করার জন্য। নেতাদের বক্তব্য জোট করতে গিয়ে হিন্দুদের রোষের শিকার হবে টিডিপি পার্টি। এই সমস্থ কারণের উপর বিচার করার পর লোকসভা ভোটের ঠিক মুখে কংগ্রেস পার্টিকে জোর ধাক্কা দিয়েছে বিজেপি।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2RXwhKY
Bengali News