যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের দায়িত্বশীল মুখ্যমন্ত্রী। উনি উত্তরপ্রদেশের ক্ষমতায় আসার পর থেকে সেখানকার সকল দিকের সমান উন্নয়ন করে চলেছেন। উনি উত্তরপ্রদেশবাসী কে এক নুতন দিশা দেখিয়েছেন উন্নয়নের। সমাজবাদী পার্টির রাজত্বে উত্তরপ্রদেশ ঠিক যতটা পিছিয়ে গিয়েছিল যোগীজি আসার পর তার থেকে অনেক বেশি উন্নয়ন করে রাজ্যবাসী কে বাঁচিয়েছেন। আর সেই জন্যই এই মুহূর্তে উত্তরপ্রদেশ সহ সারা ভারতবর্ষে মুখ্যমন্ত্রী হিসাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাক্তি হচ্ছেন যোগিজি।উনি উত্তরপ্রদেশের উন্নয়নের সাথে সাথে সমান তালে আরও একটি কাজ করে চলেছেন। সেটা হল হিন্দুত্ববাদ।উনি দেশজুড়ে হিন্দুত্ববাদী প্ৰচার করে চলেছেন এই জন্য যোগিজিকে হিন্দু ধর্মের পোষ্টার বয় বলা হয়।
যোগিজি দেশজুড়ে বিভিন্ন জায়গায় নাম পরিবর্তন করেছেন। যেসকল জায়গা গুলির নাম মুঘল সম্রাটরা মুসলিমদের নামে রেখেছিল সেগুলি পুনরায় হিন্দুত্ববাদ নাম করে দিয়েছেন যোগিজি। আর এই সকল দেশদরদী কাজের জন্যই উনি এই মুহূর্তে সবচেয়ে প্রচারিত মুখ্যমন্ত্রী। আর যদি জনপ্রিয়তার কথা বলা তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরই উনি হচ্ছেন দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব।আর এবার আরেক হিন্দুত্ববাদী কাজ করলেন যোগিজি, এই কাজ করে উনি সকল কে একেবারে অবাক করে দিয়েছেন। আগামী ১৫ ই জানুয়ারি কুম্ভমেলা শুরু হতে চলেছে প্রয়াগরাজে। আর এই হিন্দুত্ববাদী মেলায় যাতে পাকিস্তানী হিন্দুরা আসতে পারেন সেই নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন যোগীজি।

উত্তরপ্রদেশের এক বিশিষ্ট মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য এইদিন পাকিস্তানী হিন্দুদের ভিসা নিয়ে এক বিশেষ বয়ান দিলেন।উনি পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছেন যে কুম্ভমেলায় যেসকল পাকিস্তানী হিন্দুরা আসতে চান তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে।উনি আরও জানিয়েছেন যে, পাকিস্তানী যেসকল হিন্দুরা কুম্ভমেলায় আসতে চান তাদের এখানে আসতে কোনোরকম রাজনৈতিক অসুবিধা হবে না। তাদের থাকা খাওয়া এবং সুরক্ষার দিকে নজর রাখবে উত্তরপ্রদেশ সরকার। এছাড়াও পাঞ্জাবের মানুষজনের সাথে পাকিস্তানী হিন্দুত্বের বিশেষ ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হবে গঙ্গা, যমুনা এবং স্বরস্বতী নদীতে স্নানের জন্য। এছাড়াও প্রয়াগরাজ রেল স্টেশন থেকে কুম্ভমেলায় যাওয়ার জন্য আলাদা ব্যবস্থাও করা হবে।
উত্তরপ্রদেশের এই মন্ত্রী এইদিন বলেন যে, আমি পাঞ্জাবের অমৃতসরে গিয়ে সেই রাজ্যের মানুষদের কুম্ভমেলায় আসার জন্য আমন্ত্রণ করে এসেছি। এছাড়াও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং এবং রাজ্যপাল ভিপি সিং কেও আমন্ত্রণ পত্র দিয়ে এসেছি। উনারা আমার আমন্ত্রণ পত্র গ্রহণ করেছেন।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2SB9stW
Bengali News