-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

বড় খবর : মোদী সরকারের বড় ঘোষণা ! এবার ভারতের জেনারেল কাস্টও পাবে সংরক্ষণ ! Bengali News

- January 07, 2019

নরেন্দ্র মোদীর হাত ধরে দেশ বদলাচ্ছে, এর প্রমাণ আরো একবার হাতেনাতে পাওয়া গেল মোদী সরকারের সিদ্ধান্তে। সামনে লোকসভা নির্বাচনে ঠিক তার আগেই চমকে দেওয়ার মতো সিধান্ত নিলো কেন্দ্র সরকার। প্রাপ্ত খবর অনুযায়ী, মোদী সরকার এবার জেনারেল বর্গের মানুষকও সংরক্ষণের আওতায় আনতে চলেছে। গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এমন সিধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। জেনারেল বর্গের মানুষদের জন্য ১০% সংরক্ষণ দেওয়া হবে বলে সিধান্ত নিয়েছে মোদী সরকার। তবে এই সংরক্ষণ নাম, জাতি বা পদবি দেখে দেওয়া হবে না বরং আর্থিকভাবে পিছিয়ে পড়া জেনারেল বর্গের মানুষদেরকে এই সংরক্ষণ দেওয়া হবে। যে সমস্থ ব্যাক্তিদের বার্ষিক আয় ৮ লক্ষ টাকার কম হবে তারাই এই সংরক্ষণ পাবে।

একইসাথে যাদের জমি ৫ একরের কম তারাও এই সংরক্ষণ পাবেন। আসলে ভারতের জেনারেল বর্গের মানুষজনরা বহুদিন থেকে বর্তমানে থাকা সংরক্ষণ প্রথা নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করে। তবে বর্তমানে দেশে যে সংরক্ষণ প্রথা রয়েছে তা এক ধাক্কায় তুলে ফেলাও সম্ভব নয়, কারণ সেটা করলে দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়তে পারে। এই কারণে মোদী সরকার ধীরে ধীরে এই ব্যাবস্থার গোড়ায় কুড়ুল মারতে শুরু করেছে।

জেনারেল বর্গকে ১০ শতাংশ সংরক্ষন দেওয়ার জন্য মোদী সরকারকে সংবিধানের মধ্যে কিছু পরিবর্তন আনতে হবে। বিশেষ করে সংবিধানের ১৫ নাম্বার ধারাকে বদলে ফেলে নতুন কিছু যুক্ত করতে হবে। কেন্দ্র সরকার এই সংশোধন এর কাজ দ্রুত সম্পন্ন করবে বলে জানিয়েছে। যেহেতু মঙ্গলবার দিন সাংসদের শীতকালীন অধিবেশনের অন্তিম দিন তাই এই বিল বাজেট অধিবেশনেও পেশ করা হতে পারে বলে জানা যাচ্ছে। তবে শীতকালীন অধিবেশনের শেষদিনে অর্থাৎ কালকেও এই বিল পেশ করতে পারে বলে অনেকের মত।

মোদী সরকার বহু সময় ধরেই এই সংরক্ষণ ব্যাবস্থার উপর বিবেচনা করছে। সূত্রের খবর সরকার জাতির ভিত্তিতে পাওয়া সংরক্ষণকে আর্থিক ভিত্তিতে পাওয়া সংরক্ষণে পরিবর্তন করতে চাইছে কার জন্য এমন সিদ্ধান্ত গ্রহণ করেছে। জাতি ভিত্তিক সংরক্ষণ একদিকে যেমন মানুষের মধ্যে বৈষম্য তৈরি তেমনি দেশের বিকাশেও ব্যাঘাত ঘটে।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2GZGxy7
Bengali News
 

Start typing and press Enter to search