-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

CBI এর ভয়ে একজুট হলো বিরোধীরা! সপার দুঃখে, পাশে দাঁড়ালো কংগ্রেস।

- January 07, 2019

উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন ইতিহাস লেখা শুরু হয়েছে। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজবাদী পার্টির নেতারা এক হতে শুরু করে দিয়েছেন। একদিকে অবৈধ খনন মামলায় অখিলেশ যাদব CBI এর কবজার মধ্যে পড়তে চলেছে অন্যদিকে এর প্রভাব বসপা ও কংগ্রেসের উপর পড়তে চলেছে।অখিলেশের সমর্থনে এখন বসপা মহাসচিব সতীশ কুমার মিশ্র এবং কংগ্রেসের মহাসচিব গুলাম নবী আজাদ দাঁড়িয়ে পড়েছেন। ১৯৯৩ সালের পর এই প্রথমবার বসপা পার্টি সপার রক্ষার জন্য ঢাল হয়ে আগে এসে দাঁড়িয়েছে। একদিকে CBI একের পর এক নতুন মামলা খুলতে শুরু করেছে অন্যদিকে বিরোধিতা একে অপরের সাথে জোট বাঁধতে শুরু করেছে। বিজেপি বিরোধিদের এই জোট বাঁধাকে CBI এফেক্ট বলে আখ্যা দিতে শুরু করেছে রাষ্ট্রবাদীরা।

সোমবার দিন সাংসদে সপার মহাসচিব রাম গোপাল যাদব এবং বসপা এর মহাসচিব সতীশ কুমার মিশ্র একসাথে বিজেপির উপর আক্রমণ করেন। কংগ্রেসের গোলাম নবী আজাদ অখিলেশ যাদবকে সমর্থন করেন এবং বিজেপির উপর আক্রমণ করেন। গুলাম নবী আজাদ বলেন বিজেপি সরকার বিরোধীদের ভয় দেখানোর জন্য বিভিন্ন এজেন্সিকে লাগিয়ে রেখেছে। রামগোপাল যাদব বলেন বিজেপি সরকার CBI এর দুর্ব্যবহার করছে।

যাদব হুমকি দিয়ে বলেন, যদি আমাদের কার্যকর্তারা প্রতিবাদে রাস্তায় নামে তাহলে বিজেপি দাঁড়ানোর স্থান পাবে না, এমনকি নরেন্দ্র মোদীকেউ বারাণসী ছেড়ে অন্য কোনো স্থানে থেকে নির্বাচনে দাঁড়াতে হবে। সতীশ চন্দ্র মিশ্র বলেন ইস্যু থেকে মুখ ফেরানোর জন্য সরকার CBI কে বিরোধী পার্টির উপর লাগিয়ে দিয়েছে।

গুলাম নবী আজাদ বলেন আজ নতুন পার্টিগুলি সরকারের টার্গেট হয়ে রয়েছে, এর আগে আমাদের পার্টির নেতাদের টার্গেট করেছিল মোদী সরকার। বিজেপি ও CBI এই জোটবন্ধন হয়েগেছে বলে অভিযোগ করেন উনি। গুলাম নবী আজাদ আরো বলেন, নির্বাচনের ঠিক আগের মুহূর্তে অখিলেশ যাদবের বিরুদ্ধে কার্যবাহী করা হলো যাতে বিরোধীরা জোট হয়ে হারাতে না পারে। গুলাম বলেন TMC, DMK এর মতো পার্টির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিজেপি যার তীব্র নিন্দা করছে কংগ্রেস।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2VwHkKp
Bengali News
 

Start typing and press Enter to search