ব্রিটিশরা যখন থেকে ভারতে এসেছিল তখন থেকে ভারতের হিন্দুদের ধর্মান্তরণ এর কাজ শুরু হয়েছিল। ক্ষমতা ত্যাগ করে যাওয়ার সময়ও ইংরেজরা কংগ্রেস পার্টির হাতে ক্ষমতা দিয়ে যায়। কংগ্রেস পার্টির ছায়াতলে খ্রিষ্টান মিশনারীরা ভারতের হিন্দুদের ধৰ্ম পরিবর্তন করার কার্য লাগাতার চালিয়ে যায়। ভারতের গরিব , পিছিয়ে পড়া হিন্দুদের একটা বড় অংশকে টাকার প্রলোভন দেখিয়ে, চাকরির প্রলোভন দেখিয়ে খ্রিষ্টানে পরিণত করা হয়। কংগ্রেস আমলে ভারতে ধৰ্মপরিবর্তনের ধান্দা এমনভাবে চালানো হয়েছিল যে উত্তরপুর্ব ভারতের রাজ্যগুলিতে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হয়েছে। এমনকি স্কুলে ইংরেজি শিক্ষা দেওয়ার নামে প্রত্যেক শহরে এমন বহু প্রাইভেট স্কুল খুলে দেওয়া হয়েছে যেখানে হিন্দু ছেলে মেয়েদের ব্রেইন ওয়াশ করা হয়। তবে মোদী ক্ষমতায় আসার পর থেকে ধর্মপরিবর্তনের এই জসোয়া প্রজেক্টের গড়ায় কুঠারাঘাত পড়ে। কারণ মোদী ক্ষমতায় এসে বহু NGO এর লাইসেন্স বাতিল করে দেয়।
তবে হিন্দুদের ধৰ্ম পরিবর্তন করার এই প্রক্রিয়া এখনো সম্পূর্ণভাবে বন্ধ হয়নি। এদিন এই বিষয়েয় মুখ খুলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। রাষ্ট্রীয় খ্রিস্টান মহাসঙ্ঘ এর এক অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজনাথ সিং বলেন খ্রিষ্টান আছেন খ্রিষ্টান ধৰ্ম পালন করুন, কিন্তু পুরো বিশ্বকে খ্রিষ্টানে পরিণত করার কেন করেন? হিন্দুরা হিন্দু থাকুন, মুসলিমরা মুসলিম থাকুন, খ্রিষ্টানরা খ্রিষ্টান থাকুন অন্যকে কেন তার আস্থা থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করছেন।

রাজনাথ সিং আরো বলেন- জাতি, ধৰ্ম, মতের ভিত্তিতে আমরা মানুষকে আলাদা করতে চাই না। তাতে আমরা ভোটে জয়লাভ করি বা হারি, যায় আসে না। টাকার প্রলোভন দেখিয়ে বা জোর করে ধৰ্ম পরিবর্তনের উপর মন্তব্য করতে গিয়ে রাজনাথ সিং এমন কথা বলেন। রাজনাথ বলেন যদি কেউ নিজের ইচ্ছায় ধৰ্ম পরিবর্তন করে তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু জোর করে ধৰ্ম পরিবর্তন করানোর আমরা সরাসরি বিরোধী।

বিগত মাসে আগ্রা, হায়দ্রাবাদের মতো এলাকা থেকে হিন্দুদের ধৰ্ম পরিবর্তন করার খবর সামনে এসেছিল যারপর দেশের হিন্দুত্ববাদী ও রাষ্ট্রবাদীরা এর তীব্র বিরোধ করেছিল। এখন রাজনাথ সিং খ্রিষ্টানদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাষ্ট্রবাদীদের ইঙ্গিত স্পষ্ট করেছেন। রাজনাথ সিং বলেছেন- কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের ক্ষোভ নেই কিন্তু যদি দেশের ব্যাপক হারে ধর্ম পরিবর্তন ঘটে তাহলে সেটা নিয়ে আমরা অবশ্যই পদক্ষেপ নেবে।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2T0ofhJ
Bengali News