-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নরেন্দ্র মোদীর মাস্টারপ্ল্যান! ইসলামিক দেশগুলি থেকে তেল কেনার নির্ভরশীলতা কমিয়ে দেবে ভারত।

- January 16, 2019

আজ ভারত পুনরায় বিশ্বের শক্তিশালী দেশের তালিকার স্থান করে নিয়েছে। বিশেষজ্ঞদের মতে বর্তমান দশক ভারতের জন্য স্বর্ণযুগ আনতে পারে এবং ভারত পূনরায় মহাশক্তি রূপে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারে। ভারতের মোদী সরকারও এই বিষয়টিকে আন্দাজ করে কাজ শুরু করে দিয়েছে। অন্য দেশের উপর নির্ভরশীলতা কমিয়ে স্বদেশী হওয়ার দিকে জোর প্রয়াস দিয়েছে সরকার। জানিয়ে দি, বিশ্বের ইসলামিক দেশগুলির সঞ্চিত তেলের ভান্ডার ধীরে ধীরে ফুরিয়ে আসছে। এমন পরিস্থিতিতে ভারত সরকার পেট্রোল ও ডিজেলের ব্যাবহার সর্বনিম্ন করত জন্য এক বড় ক্রান্তি আনতে চলেছে। মিডিয়া থেকে প্রাপ্ত খবর অনুযায়ী, সরকার তেলের উপর নির্ভরশীলতা কমানোর জন্য যে পদক্ষেপ শুরু করেছিল তাতে বড় সাফল্য লাভ করেছে। স্মরণ করিয়ে দি, প্রায় ৬ মাস আগেই নীতিন গতকাড়ি ঘোষণা করেছিলেন যে গাড়ি, মোটর উৎপাদন কারখানাগুলি ধীরে ধীরে তাদের পরিকাঠামো পরিবর্তন করতে শুরু করুক। কারণ আগামী দিনে ডিজেল বা পেট্রোল চালিত যানের পরিবর্তে দেশে ইলেক্ট্রিক চালিত যান চালানো হবে।

এখন প্রাপ্ত খবর অনুযায়ী, মোদী সরকার টাটা মোটরকে ১০,০০০ ইলেক্ট্রিক যান তৈরির অর্ডার দিয়ে দিয়েছে। সরকার আগেই বেশকিছু ইলেক্ট্রিক চালিত বাস নামিয়েছে এবং এখন আরো ১০ হাজার যান নির্মাণের জন্য অর্ডার দিয়েছে। এক সরকারি আধিকারিকের বক্তব্য দেশের সমস্থ প্রান্তে এই যান চালু হলে একদিকে যেমন খরচ কমবে তেমনি পরিবেশ দূষণের উপরেও লাগাম লাগানো যাবে।

কিছুজনের প্রশ্ন ছিল যে ইলেক্ট্রিক চালিত বাস দূষণ কম করলে এই ধরণের বহনের গতি খুব কম। এর উত্তরে আধিকারিক জানান যে টেসলা এক ইলেক্ট্রিক চালিত গাড়ি যার গতি বিশ্বের সবথেকে উচ্চ গতিমান গাড়ির মধ্যে পড়ে। তাই এই নিয়ে ব্যার্থ চিন্তা করে লাভ নেই। উনি বলেন যানের ব্যাটারি ও ক্ষমতা নিয়ে কাজ চলছে যা ধীরে ধীরে উন্নত করা হচ্ছে।

ভারত প্রচুর পরিমানে খনিজ তেল বিদেশ থেকে আমদানি করে থাকে। তবে মোদী সরকার দেশে যে পরিবর্তন আনতে চলেছে তাতে আগামী দিনে খনিজ তেলের উপর ভারতের নির্ভরশীলতা কমে যাবে। মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে নতুন আবিষ্কারের উপর মন কেন্দ্রীভূত করেছে যার ফলস্বরূপ ভারত দ্রুত বিকাশ করছে। এর আগে সরকার আখের রস থেকে ইথানল তৈরি করে পেট্রোল ডিজেলের সাথে তা বিশেষ অনুপাতে মেশানোর পক্রিয়া শুরু করেছে সরকার।এর জন্য তেলের দামের উপর বেশ ভলোরকম লাগাম লাগানো সম্ভব হয়েছে।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FGtT4L
Bengali News
 

Start typing and press Enter to search