উত্তরপ্রদেশের যোগী সরকার একদিকে শহর, জেলার নাম পরিবর্তন করে ভারতের তথা হিন্দুত্বের গর্ব ফিরিয়ে আনছে, অন্যদিকে মমতা ব্যানার্জীর সরকার পশ্চিমবঙ্গকে ইসলামিক আগ্রাসনের মুখে ঠেলে দিতে শুরু করেছে। এমন অভিযোগ সামনে এসেছে পশ্চিমবঙ্গের বিজেপি সমর্থক ও রাষ্ট্রবাদীদের থেকে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নেতৃত্বে মুসলিম তোষণ চলছে এমন অভিযোগ আগেই এসেছিল তবে এখন তোষণ ছাড়িয়ে রাজ্যকে ইসলামিকরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ এসেছে। সম্প্রতি হাতীপুকুরের নাম পরিবর্তন করা কেন্দ্র করে এমন অভিযোগ সামনে এসেছে। বারাসাতের জেলা শাসকের পাশে থাকা হাতিপুকুরের নাম পাল্টে রাখা হয়েছে সিরাজ উদ্যান। যাকে কেন্দ্র করে রাজ্যের ইসলামিকরনের হচ্ছে বলে দাবি উঠেছে।
তবে শুধু হাতি পুকুর নয়, এর আগে হলদিরাম বাসস্টপ পাল্টে হজ হাউস করা হয়েছে, চাঁপাডালি মোড়ের বাসস্ট্যান্ডের(বারাসাত) নাম পাল্টে তিতুমীর বাসস্ট্যান্ড রাখা হয়েছে বলেও অভিযোগ সামনে এসেছে। দেখাশোনা ও পরিচর্চার অভাবে হাতিপুকুর আবর্জনার স্তূপে পরিণত হয়েছে।

হাতিপুকুরের খারাপ অবস্থা এবং জল দূষিত হয়ে দুর্গন্ধ ছড়ানোর অভিযোগ সামনে আসার পর এটা সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়। ২০১৬ সালে এই হাতিপুকুরের সংস্কার করার কাজ শুরু হয়। কিন্তু সংস্কার হওয়ার পর হাতিপুকুরের নাম পাল্টে সিরাজ উদ্যান রেখে দেওয়া হয় যা নিয়েই বিরোধ দেখায় পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদীরা।

হাতিপুকুরের সাথে সিরাজউদ্দৌল্লা এর কিছু স্মৃতি জড়িত আছে এই কারণে নাম পরিবর্তন করা হয়েছে বলেও অনেকের দাবি। সিরাজ এই পথ দিয়ে যাওয়ার সময় তার হস্তীবাহিনীকে এখানেই বিশ্রাম দিতেন বলে দাবি অনেকের। অনেকের মতে, সিরাজের হাতি এই পুকুরেই জল পান করতো কারণে এই হাতীপুকুরকে সিরাজ উদ্যান করে ফেলা হয়েছে।কিন্তু পুরানো নাম বদলে হটাৎ করে নতুন ইসলামিক নাম কেন দেওয়া হলো তাই নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FvYaEp
Bengali News