-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

জোট নিয়ে ভবিষ্যতবাণী করে দিলেন রাজনীতির বাদশা রাজনাথ সিং! হতাশার ছবি বিরোধী মহলে।

- January 16, 2019

দেশজুড়ে এখন নির্বাচনী আবহাওয়া সৃষ্টি হয়ে রয়েছে, এর কারণ ২০১৯ সালের লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের জন্য আর মাত্র কিছু মাসের বাকি। এই কারণে দেশের সমস্থ রাজনৈতিক দলগুলি কোমর বেঁধে নেমে পড়েছে। কিছু পার্টি মোদীকে ক্ষমতা থেকে সরানোর জন্য জোট বাঁধতে শুরু করেছে। এই সময় যে রাজনৈতিক জোট সবথেকে বেশি আলোচিত হয়ে রয়েছে সেটা হলো অখিলেশ যাদব ও মায়াবতীর সমাজবাদী ও বহুজন সমাজবাদী পার্টির জোট। এই জোটের উপর বহু সময় ধরে নিশ্চুপ থাকা বিজেপি নেতা রাজনাথ সিং এমন মন্তব্য করেছেন যা শোনার পর বিরোধীদের মধ্যে হতাশার ছবি দেখা গেছে।

সম্প্রতি ১২ জানুয়ারি মায়াবতী ও অখিলেশ যাদব এক প্রেস কনফারেন্স এর ডাক দেন। ওই প্রেস কনফারেন্স এ দুই পার্টি জোট বাঁধার ঘোষণা করে। যারপর থেকে লাগাতার একের পর এক বড় নেতা মন্তব্য ছুঁড়তে শুরু করেছে। কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলির দাবি উত্তরপ্রদেশে এবার বিজেপির অস্থিত শেষ হয়ে যাবে।

জোট এর রাজনীতির উপরে চুপ থাকা রাজনাথ সিং বড় মন্তব্য করেছেন এবং বিরোধীদের মুখ চুপ করিয়ে দিয়েছেন। রাজনাথ সিং বলেছেন দেশের সমস্থ বিরোধী পার্টি এটা হয়তো ভুলে যাচ্ছে যে ২০১৭ সালে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কি ঘটেছিল। আসলে উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপি পূর্ন বহুমতের সাথে সরকার তৈরি করেছিল। সপা, বসপা হাতে মাত্র গুটিকয়েক আসন এসেছিল।

একইসাথে রাজনাথ সিং বলেছেন কোনো পার্টি যতই জোট করে নিক না কেন, লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করবে এবং উত্তরপ্রদেশে এবার তারা ৭২ টি আসন নিয়ে জিতবে। আসলে উত্তরপ্রদেশেরএক প্রশাসনিক বৈঠকের পর মিডিয়ায় কাছে মন্তব্য করেন রাজনাথ সিং। মিডিয়ার প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী যা বলেন তা নিয়ে এখন উত্তরপ্রদেশ ও দেশের রাজনীতি তোলপাড় হয়ে রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের এমন মন্তব্যের সপা ও বসপার ঘুম উড়ে যেতে পারে বলে মত অনেকের।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2ANbPmg
Bengali News
 

Start typing and press Enter to search