-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

নিজের পছন্দমত স্থানে ট্রান্সফার নিতে পারবে কর্মচারীরা! ২০১৯ লোকসভার আগে মোদী সরকারের বড় ঘোষণা।

- January 15, 2019

লোকসভা নির্বাচনের আগে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া জেনারেল বর্গকে ১০% সংরক্ষণ দেওয়ার পর এবার মোদী সরকার দেশের সরকারি কর্মচারীদের জন্য বিশেষ প্লানিং করেছে। লোকসভার আগে মোদী সরকার সরকারি কর্মচারীদের উপহার দেওয়ার জন্য সরকার বিবেচনা করছে। সরকারি কর্মচারীদের দাবি মত এবার সরকার তাদের পছন্দসই স্থানে স্থানান্তর গ্রহণের সুপারিশকে স্বীকার করতে চলেছে। সরকারের এই সিধান্তের ফল ২.৫ লক্ষ কর্মচারীরা সুবিধা লাভ করবে। প্রাপ্ত খবর অনুযায়ী, সরকার গ্রামীন ডাক বিভাগের সমস্ত শ্রেণীর লিমিটেড ট্রান্সফার সুবিধার সমস্থ সুপারিশকে স্বীকার করে নিয়েছে। জানিয়ে দি, গ্রামীন ডাক সেবক শুধুমাত্র ১ বার ট্রান্সফার নিতে পারে তবে মহিলা ডাক সেবক দুবার ট্রান্সফার নিতে পারে।

সরকারের সিধান্ত অনুযায়ী, কর্মচারী নিজের ইচ্ছামত এলাকায়, নিজের গ্রামে, নিজের শহরে নিজের বাড়ির কাছে ট্রান্সফার নিতে পারবে। আসলে বাড়ির এলাকা থেকে দূরে বা কাজের এলাকা অনেকের পছন্দ না হওয়ায় কর্মচারী অখুশি ব্যাক্ত করে। মোদী সরকার লোকসভার আগে কর্মচারীদের উপহার দিয়ে তাদের মন জয় করতে শুরু করেছে।

তবে সরকার কর্মচারীদের জন্যেও একটা শর্ত রেখেছে। শর্ত অনুযায়ী যে কর্মচারী ট্রান্সফার নেবে তাকে ৩ বছর কাজ করে থাকতে হবে। কোনো কর্মচারী ট্রান্সফার চাইলে তাকে সর্বপ্রথম সরকারের কাছে আবেদন করতে হবে এরপর সরকার দ্বারা বিবেচনা হওয়ার পর ট্রান্সফারের সিদ্ধান্ত শোনানো হবে।

ট্রান্সফারের জন্য যে সমস্ত উপযোগ্য শর্ত থাকবে তার সমস্তকিছু পূরণ করতে হবে কর্মচারীকে।এক্ষেত্রে যদি কর্মচারীর উপর পুলিশ কার্যবাহী চলে বা অনুসন্ধানমূলক কাজ হয় তবে তাকে এই ট্রান্সফারের সুবিধা প্রদান করা হবে না। সামনে লোকসভা নির্বাচন তার আগে সরকার জনগণকে উপহার দিয়ে নিজের দিকে টানার জন্য উঠে পড়ে লেগেছে। ২০১৯ এ মোদী সরকার পুনরায় যাতে ফিরে আসতে পারে এর জন্য পুরো জোরদার কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর জন্য সরকার যুবক, মধ্যবিত্ত, সাধারণ বর্গ সকলের জন্যেই একের পর এক বড় ঘোষণা করেই চলেছে।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Ft5kJn
Bengali News
 

Start typing and press Enter to search