-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের বৃদ্ধি পাওয়া শক্তি দেখে ঈর্ষা করছে আমেরিকা! ট্রাম্পের নিষেধ সত্ত্বেও আরো চুক্তি স্বাক্ষর করবে মোদী সরকার।

- January 05, 2019

আজ ভারত অগ্রগতিতে ক্রমবর্ধমান সিঁড়ি ধরে এগিয়ে চলেছে। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে দেশ আর্থিক ও সৈনিক দুই দিক থেকেই শক্তিশালী হয়ে উঠছে। দেশের বিরোধীদের বাঁধা সত্ত্বেও মোদী সরকার একের পর এক বড় চুক্তি করেই চলেছে। ভারত সরকার কিছুদিন আগেই রুশের সাথে S-400 ডিফেন্স মিসাইল সিস্টেম এর চুক্তি করেছে। এই চুক্তি কোনো ছোটোখাটো চুক্তি নয়, বরং ৫ বিলিয়ন ডলারের ভারী চুক্তি। যদিও এই মিসাইলের কাজ সম্পর্কে জানলে বিশাল টাকার পরিমানকে তুচ্ছ মনে হবে। S-400 মিসাইল পলকের মধ্যে আকাশে থাকা ফাইটার জেট বিমানকে ধ্বংস করে নামিয়ে দিতে পারে। কিন্তু ভারতের এই বৃদ্ধি পাওয়া শক্তি অন্য কোনো দেশ মেনে নিতে পারছে না, এমনটাই ইঙ্গিত মিলছে আন্তর্জাতিক মহল থেকে। এমনকি আমেরিকার মতো সুপার পাওয়ার দেশও ভারতকে বিদ্বেষ এর চোখে দেখতে শুরু করেছে।

এই কারণে আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা লাগনোর কথা বলেছিল। যদিও ভারত কোনো নিষেধাজ্ঞার কোনো তোয়াক্কা না করেই চুক্তি করেছিল। এমনকি আমেরিকাও কোনো নিষেধাজ্ঞা জারি করেনি, বিষয়টি শুধুমাত্র ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল। এর কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে ভারত আগামী সময়কালে বিশ্বকে নেতৃত্ব দিতে চলেছে। তাই আমেরিকা কোনোভাবেই ভারতকে চাপে ফেলতে চাই না। ইরান ও আমেরিকার মধ্যেও এখন টানটান সম্পর্ক চলছে যার জন্য আমেরিকা পুরো বিশ্বকে ইরানের কাছে তেল কেনার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল।

যদিও এক্ষেত্রেও ভারত নিষেধাজ্ঞা না মেনেই ইরানের সাথে চুক্তি চালিয়ে গেছে। ৪ নভেম্বরের পর যারা ইরানের সাথে তেলের চুক্তি করবে তাদের উপর নিষেধাজ্ঞা লাগবে আমেরিকা, এমনটাই জানিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু প্রধানমন্ত্রী মোদী বলেন, ভারত একটা স্বাধীন দেশ এবং ভারতের উপর কোনো দেশ প্রভাব ফেলতে পারে না। ১৩৫ কোটি জনসংখ্যার দেশ ভারত এখন আন্তর্জাতিক চাপ সৃষ্টি করতে পারে বলে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এমনকি আমেরিকার নিষেধাজ্ঞা সত্ত্বেও আরো বেশ কয়েকটি চুক্তি করছে চলেছে যার আগাম ইঙ্গিত দিয়েছে মোদী সরকার। দুবাই ও ভারতের মধ্যে লিঙ্কিং এর ব্যাপারেও আপত্তি জানিয়েছে আমেরিকা। যদিও এবার নিষেধাজ্ঞা জাতীয় বিরোধ বা ইর্ষাভাব দেখায়নি আমেরিকা। বরং এডভান্স F-16 কেনার জন্য ভারতকে উৎসাহিত করেছে আমেরিকা।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2CRxNGf
Bengali News
 

Start typing and press Enter to search