এই মুহূর্তে সমগ্র দেশজুড়ে একটা উৎসব চলছে সেটা হল লোকসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি। আর তাই এখন প্রায়দিনই কিছু না কিছু নুতন রাজনৈতিক খবর সকলের সামনে চলে আসছে। লোকসভা নির্বাচন আর মাত্র কয়েক মাস বাকি আছে। আর এই লোকসভা নির্বাচনে দেশের সাধারণ মানুষের রায় ঠিক করে দেবে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন। আর এমন পরিস্থিতিতে দেশের সকল রাজনৈতিক দল তাদের সংগঠনকে পুরো জোর দিয়ে কাজে লাগাতে চাইছে যাতে সরকার গঠন করা যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে হারানোর জন্য এই মুহূর্তে কংগ্রেস দেশের সমস্ত বিজেপি বিরোধী দল গুলিকে এক জায়গায় করে নির্বাচনে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছেন।
কিছুদিন আগে দেশের তিনটি রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়লাভের পর কংগ্রেসের অন্দরে খুশির হওয়া দেখা গিয়েছিল। কিন্তু এবার যে খবর সামনে এল তাতে কংগ্রেসের সমস্ত খুশি এক নিমেষে দুঃখে পরিণত হয়ে যাবে। বিশেষ সূত্রে জানা গিয়েছে যে, একজন কংগ্রেস নেতা যাকে কংগ্রেস স্তম্ভ বলা হয় এবার সেই নেতা কংগ্রেস দল থেকে পদত্যাগ করলেন। উনি নিজে গিয়ে কংগ্রেস সভাপতির রাহুল গান্ধীর হাতে পদত্যাগ পত্র দিয়ে আসেন। সেই সাথে এটাও জানা গিয়েছে যে, রাহুল গান্ধী উনার পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। কিন্তু রাজনৈতিক মহলের মতে সামনেই লোকসভা নির্বাচন আর তার আগে এইভাবে একজন বড় নেতার দল ত্যাগ কংগ্রেস কে বেশ চাপে রাখবে।

ইনি হলেন কংগ্রেস দলের রক্ষাকর্তা অজয় মাকান। আর এই অজয় মাকানের বেশ পরিচিতি রয়েছে ভারতবর্ষের রাজধানী দিল্লীর কংগ্রেস দলে। এছাড়াও দিল্লির প্রাপ্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের বেশ কাছের লোক ছিলেন এই অজয় মাকান।

কিন্তু কি এমন হল যে হঠাৎ করে কংগ্রেসের এত বড় একজন নেতা দল ত্যাগ করল?
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, কংগ্রেস প্রধানমন্ত্রী মোদীজিকে হারানোর জন্য যে মহাজোটবন্ধন করতে চাইছেন তাতে কংগ্রেস যুক্ত করতে চাইছে দিল্লির আম আদমি পার্টি কে। এতেই ক্ষুব্ধ হয়েছেন অজয় মাকান। কারণ উনি কিছুতেই এটা মেনে নিতে পারছেন না যে কংগ্রেস এবং আম আদমি পার্টি জোটবদ্ধ হোক।আর এই ভাবে একজন এত বড় দায়িত্বশীল নেতার দল ছেড়ে চলে যাওয়া যে লোকসভা নির্বাচনে কংগ্রেস কে বেশ বিপদে ফেলতে পারে সেটা বোঝায় যাচ্ছে কংগ্রেসের অন্ধরের পরিস্থিতি দেখে।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Tvvazh
Bengali News