-->
Powered by Blogger.

Featured post

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

“বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট”-ভারতের (India) ডিফেন্স মিনিস্টার থেকে সম্প্রতি এক বার্তা আসার পর বিশেষজ্ঞরা একথা বলছেন। শুক্রবার পাকিস্তান...

Popular Posts

ভারতের কুটনীতির কাছে হার মানলো ট্রাম! ভারতকে ছোটো করতে গিয়ে সমস্যায় পড়লো আমেরিকা।

- January 05, 2019

ভারতের মানহানি করতে গিয়ে নাক কাটা পড়লো আমেরিকার। কিছুদিন আগেই ভারত ও আফগানিস্থানের সম্পর্ক নিয়ে কটূক্তি করেছিলেন আমেরিকা। আসলে ভারত সরকার আফগানিস্থানকে যে সহায়তা করে তার উপর হাসাহাসি ও কৌতুক করেছিলেন ট্রাম্প। যা নিয়ে আন্তর্জাতিক মহল খুবই চর্চার মধ্যে ছিল। তবে এই ইস্যুতে এখন আফগানিস্থান মুখ খুলেছে এবং আমেরিকাকে যোগ্য জবাব দিয়েছে। আফগানিস্থান, আমেরিকার বিবৃতির উপর স্পষ্ট আপত্তি জানিয়েছে। আফগানিস্থান জানিয়েছে, তাদের দেশের বিকাশের জন্য ভারতের গুরুরতপূর্ণ যোগদান রয়েছে। আফগানিস্থানের সুরক্ষা উপদেষ্টা মহিব, ভারতের সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সাথে সাক্ষাৎ করেন এবং ভারত থেকে প্রাপ্ত সাহায্যের জন্য প্রশংসা করেন।

আমেরিকা কুটনৈতিকভাবে আন্তর্জাতিক মহলে ভারতের মান ক্ষয় করতে চেয়েছিল কিন্তু আফগানিস্থান নিজের দায়িত্ব পালন করে ভারতের মান বজায় রাখে। আফগানিস্থান সরাসরি আমেরিকার মন্তব্যের উপর আপত্তি জানায়। আফগানিস্থানের উন্নয়নে ভারতের মুখ্য ভূমিকার কথা স্বীকার করেছে আফগানিস্থান সরকার এবং একইসাথে ভারতকে প্রিয় মিত্রদেশ বলেও অভিহিত করেছে আফগানিস্থান।

আফগানিস্থানের এই পদক্ষপের পর এটা পরিষ্কার যে ভারত তার প্রতিবেশী দেশগুলির সাথে সম্পর্ক রাখার দিকে দুর্দান্ত রণনীতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এই ঘটনার পর, মোদী সরকার আন্তর্জাতিক  দিক থেকে একটা ভালো স্তর বজায় রেখেছে বলে দাবি বিশেষজ্ঞদের।

আফগানিস্থানের সুরক্ষা উপদেষ্টা আব্দুল্লাহ মহিব দিল্লিতে এসে অজিত ডোভাল এর সাথে দেখা করেন এবং ভারত সরকারের প্রশংসা করেন। ভারত সরকার আফগানিস্থানে শান্তি বজায় রাখতে ভালো কাজ করছে বলে মত প্রকাশ করেন মহিব। সম্প্রতি ভারতের মোদী সরকার আফগানিস্তানের শিক্ষার বিকাশের জন্য অর্থ ব্যয় করেছে যা নিয়ে আক্রমন করেছিল আমেরিকা। যারপর থেকেই এ নিয়ে তুমুল চর্চা শুরু হয়ে যায় আন্তর্জাতিক মহলে। তবে এখন আফগানিস্তানের মন্তব্যের পর উল্টে চাপে পড়েছে আমেরিকা।



from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2FdytqX
Bengali News
 

Start typing and press Enter to search