আর মাত্র কয়েক মাস বাকি তারপরই সমগ্র দেশেজুড়ে হতে চলেছে লোকসভা নির্বাচন। আর এই নির্বাচন কে ঘিরে দেশের জাতীয় রাজনীতি বেশ গরম হয়ে রয়েছে। সকল রাজনৈতিক দলই চাইছেন নিজেদের দলে বড় বড় তারকাদের সামিল করতে। আর এমন সময় যখন ভারতীয় রাজনৈতিক মহল বেশ উত্তেজিত হয়ে রয়েছে সেই সময় দেশের সবচেয়ে বড় এক ফুটবলার সিদ্ধান্ত নিলেন রাজনীতিতে নামার। আর ইনি শুধুমাত্র একজন ফুটবলারই নন ইনি হলেন ভারতীয় জাতীয় ফুটবল দলের প্রাপ্তন অধিনায়ক। আর এই ফুটবলারের রাজনীতিতে প্রবেশের খবর পেয়ে দেশের সমস্ত বিরোধী দল গুলির হুঁস উড়ে যাবার আশঙ্কা। আসুন দেখে নেওয়া যাক কে এই ফুটবলার যার জন্য চারিদকে এত হৈচৈ মেতে রয়েছে।
যে বড় ফুটবলারের কথা বলতে যাচ্ছি উনি আর কেউ নন উনি হলেন ভারতীয় ফুটবল দলের প্রাপ্তন অধিনায়ক বাইচুন ভুটিয়া। উনি দীর্ঘদিন ধরে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দলের দায়ভার সামলেছেন। উনি এবার সিদ্ধান্ত নিয়েছেন যে নিজের রাজ্যে অর্থাৎ সিকিমে হতে চলা বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। উনি এবার যে দলের হয়ে সিকিমের বিধানসভায় লড়াই করতে চলেছেন সেটা হল “হামারো সিকিম পার্টি।” মাত্র ১৮-২০ টি বিধানসভা আসনে লড়াই করবে উনার দল। তবে বিশেষ খবর এটাই যে উনার দল অর্থাৎ “হামার সিকিম পার্টি” এবার সিদ্ধান্ত নিয়েছে যে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি কে সমর্থন করব।

এই বিষয়ে অর্থাৎ রাজনৈতিক জগতে প্রবেশের ব্যাপারে বাইচুন ভুটিয়া সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে, আমি এবার দীর্ঘদিনের জন্য রাজনীতিতে এসেছি। আমি রাজ্যের ভালো জন্য রাজনীতি করে যাবো এবং পার্টির তরফে আমাকে যে যে দায়িত্ব দেওয়া হবে সেই সকল দায়িত্ব আমি সঠিকভাবে পালন করার চেষ্টা করব।
একটা বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি এর আগেও একবার রাজনীতিতে এসেছিলেন বাইচুং ভুুটিয়া লোকসভা নির্বাচনে উনি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছিলেন কিন্তু সেইবার উনি পরাজিত হয়েছিলেন।
এছাড়াও বাইচুন ভুটিয়া ২০১৬ সালে তৃণমূলের হয়ে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন। কিন্তু উনি অবশেষে তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে দেন ২০১৭ সালে। এবং সিদ্ধান্ত নেন যে, উনি এবার নিজের রাজ্যের দল “হামারো সিকিম পার্টির” হয়ে রাজনৈতিক জীবন কাটাবেন। এবার দেখার বিষয় এটাই যে উনি ফুটবল জীবনে যে সফলতা পেয়েছেন তেমনি কি রাজনৈতিক জীবনেও পাবেন।
#অগ্নিপুত্র
from India Rag Bengali : Bangla Khobor, বাংলা খবর, Bangla News, 24 Ghanta, ei samay, ebela http://bit.ly/2Qq4pdK
Bengali News